১০:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

গ্রাহকের জমা রাখা টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তা, জ্ঞান হারালেন ব্যবসায়ী

The gallery was not found!

কক্সবাজারের উখিয়ার পালংখালী বাজারে একদল প্রতারক ব্যাংক কর্মকর্তার প্রতারণায় নিঃস্ব হয়ে পড়েছেন শত শত সাধারণ মানুষ। জীবনের শেষ সম্বলটুকু হারিয়ে দিশাহারা দিনমজুর ও ক্ষুদ্র ব্যবসায়ীরা শনিবার (২২ আগস্ট) রাস্তায় নেমে ক্ষোভ প্রকাশ করেন। আল-আরাফাহ ইসলামী ব্যাংকের পালংখালী এজেন্ট শাখার কর্মকর্তা-কর্মচারীরা প্রায় শত শত গ্রাহকের অন্তত ১০ কোটি টাকা আত্মসাৎ করে চম্পট দেওয়ায় পুরো এলাকায় চরম উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে।

সাত বছর ধরে নিশ্চিন্তে যে শাখায় টাকা জমা রেখেছিলেন গ্রাহকেরা, গত ১৭ আগস্ট থেকে সেখানে ঝুলছে প্রকাণ্ড তালা। জমানো টাকা তুলতে না পেরে আজ দুপুর দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কক্সবাজার-টেকনাফ সড়ক অবরোধ করে রাখেন ভুক্তভোগীরা। শত শত নারী-পুরুষের “আমাদের আমানত ফেরত চাই” স্লোগানে উত্তাল হয়ে ওঠে স্টেশন এলাকা।

প্রতিবাদের রাজপথে আজ দেখা যায় এক হৃদয়বিদারক দৃশ্য। আন্দোলন চলাকালে হঠাৎ করেই মাটিতে লুটিয়ে পড়ে জ্ঞান হারান স্থানীয় মাংস ব্যবসায়ী মো. শাহজাহান। ওই ব্যাংকে জমা রাখা ৯ লাখ টাকা ছিল তাঁর জীবনের পুরো সঞ্চয়। সর্বস্ব হারানোর ধাক্কা সামলাতে না পেরে চেতনারাজা হারিয়ে ফেলেন তিনি।

এ ঘটনায় ইতোমধ্যে ২১ জন গ্রাহকের পক্ষে উখিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমেও আরও কয়েকটি পৃথক মামলা করা হয়। পুলিশ অভিযান চালিয়ে ব্যাংকের এজেন্ট মালিক হাকিম উদ্দিন ও ক্যাশিয়ার তাহসিন ইসলামকে গ্রেপ্তার করলেও বাকি জড়িতরা এখনো পলাতক। বর্তমানে চাবি স্থানীয় বাজার কমিটির জিম্মায় রেখে ব্যাংক শাখাটি বন্ধ করে রাখা হয়েছে। উপজেলা প্রশাসন থেকে দ্রুত আইনি ব্যবস্থা ও টাকা ফেরতের আশ্বাসের পর বিকেলে সড়ক অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় খবর
Business Times24

গ্রাহকের জমা রাখা টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তা, জ্ঞান হারালেন ব্যবসায়ী

Update Time : ১০:০০:৫৭ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬