১০:৪১ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

ব্যাটম্যানের সেই ‘দানব’ বাইক এবার বিক্রিতে, দাম উঠতে পারে ১২ লাখ ডলার!

The gallery was not found!

সিনেমার পর্দা কাঁপানো ব্যাটপড উঠছে নিলামে, এক বাইকের দাম প্রায় ১১ কোটি টাকা • ৪ ডিসেম্বর লন্ডনে চূড়ান্ত নিলাম • ব্যাটস্যুটসহ শতাধিক সিনেমার স্মারকও বিক্রি হবে

স্টার অনলাইন ডেস্ক

সিনেমার পর্দায় যার দাপটে মুগ্ধ হয়েছেন কোটি দর্শক, সেই ব্যাটম্যানের দুর্ধর্ষ মোটরসাইকেল এবার উঠছে নিলামে। ‘ব্যাটপড’ নামের এই বিশেষ মোটরসাইকেলটি কিনতে গুনতে হতে পারে প্রায় ১২ লাখ ডলার, বাংলাদেশি মুদ্রায় যা ১১ কোটি টাকার বেশি। নিলাম প্রতিষ্ঠান প্রপস্টোরের আয়োজনে বিক্রি হতে যাওয়া এই যানটির দাম সর্বোচ্চ ৯ লাখ পাউন্ড পর্যন্ত উঠতে পারে বলে জানিয়েছে সিএনএন।

‘দ্য ডার্ক নাইট’ (২০০৮) ও ‘দ্য ডার্ক নাইট রাইজেস’ (২০১২) সিনেমায় ব্যাটম্যানের সঙ্গী ছিল এই ব্যাটপড। দুই সিনেমাতেই ব্যাটম্যানের চরিত্রে অভিনয় করেন ক্রিশ্চিয়ান বেল। এবার পর্দার সেই বিখ্যাত বাহনটি বাস্তবের সংগ্রাহকদের হাতে যাওয়ার অপেক্ষায়।

নিলাম প্রতিষ্ঠান প্রপস্টোরের প্রধান নির্বাহী ও প্রতিষ্ঠাতা স্টিফেন লেন বৃহস্পতিবার সিএনএনকে বলেন, ব্যাটপড অসাধারণ একটি যান। ‘দ্য বিস্ট’ নামেও পরিচিত মোটরসাইকেলটির নকশা করেন পরিচালক ক্রিস্টোফার নোলান ও প্রোডাকশন ডিজাইনার নাথান ক্রাউলি। পরে অস্কারজয়ী ভিজ্যুয়াল ইফেক্টস বিশেষজ্ঞ ক্রিস করভোল সেটিকে বাস্তবে রূপ দেন।

লেনের ভাষায়, ব্যাটপড প্রকৌশলবিদ্যার দারুণ এক উদাহরণ। কারণ, সিনেমার শুটিংয়ে এটি শুধু দেখতে আকর্ষণীয় ছিল না, বাস্তবেই চালানো সম্ভব হয়েছিল।

মোটরসাইকেলটিতে রয়েছে ৭৫০ সিসির হোন্ডা ইঞ্জিন এবং ৩১ ইঞ্চি ব্যাসের বিশাল টায়ার। তবে এর অস্বাভাবিক নকশার কারণে চালানো ছিল বেশ কঠিন। অভিনেতা ও স্টান্টশিল্পীদের জন্য এটি নিয়ন্ত্রণ করা সহজ ছিল না। কয়েকবার চালকের নিয়ন্ত্রণ হারানোর ঘটনাও ঘটেছে। একবার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ক্যামেরায় ধাক্কা দেয়। সেই ঘটনার ভিডিওও রয়েছে।

ব্যাটপড তৈরি করা হয়েছিল মোট ছয়টি। তবে ওয়ার্নার ব্রাদার্স স্টুডিও আনুষ্ঠানিকভাবে বিক্রির অনুমতি দিয়েছে মাত্র একটিকে। নিলামে উঠতে যাওয়া মোটরসাইকেলটি সেই বিশেষ যান।

লেনের মতে, ব্যতিক্রমী নকশা ও সিনেমার সঙ্গে গভীর সম্পর্কের কারণে ব্যাটপড সংগ্রাহকদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। সিনেমার ইতিহাসে স্মরণীয় যানগুলোর মধ্যে এটি অন্যতম।

বৃহস্পতিবার থেকে অনলাইনে নিলামে অংশ নেওয়ার সুযোগ শুরু হয়েছে। আগামী ৪ ডিসেম্বর লন্ডনে সরাসরি নিলামের মাধ্যমে এর সমাপ্তি ঘটবে।

ব্যাটপডের পাশাপাশি নিলামে উঠছে সিনেমার আরও কয়েকশ স্মারক। এর মধ্যে রয়েছে দুটি ব্যাটস্যুট। একটি ২০০৫ সালের ‘ব্যাটম্যান বিগিনস’ সিনেমায় ক্রিশ্চিয়ান বেল পরেছিলেন। অন্যটি ১৯৯৫ সালের ‘ব্যাটম্যান ফরএভার’ সিনেমায় পরেছিলেন ভ্যাল কিলমার।

এ ছাড়া ‘ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য টেম্পল অব ডুম’ (১৯৮৪) ও ‘ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য লাস্ট ক্রুসেড’ (১৯৮৯) সিনেমায় স্টান্টশিল্পী ভিক আর্মস্ট্রংয়ের ব্যবহৃত টুপি ও শার্ট এবং ‘গেম অব থ্রোনস’ সিরিজে জন স্নো চরিত্রের ব্যবহৃত তলোয়ারও নিলামে উঠছে।

নিলামে রয়েছে ফ্রেডি ক্রুগারের বিখ্যাত হাতের দস্তানাও। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, নিলাম শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই এর সংরক্ষিত মূল্য ২৫ হাজার পাউন্ড বা প্রায় ৩৪ হাজার ডলারে পৌঁছেছে।

নিলামের ১০০টির বেশি স্মারক ১৯ থেকে ২২ নভেম্বর লন্ডনের কাম্বারল্যান্ড হোটেলে প্রদর্শন করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় খবর

হরমুজে চার দেশের জাহাজে ইরানের ছাড়, তেলের পথ খুলে কূটনৈতিক হিসাব

Business Times24

ব্যাটম্যানের সেই ‘দানব’ বাইক এবার বিক্রিতে, দাম উঠতে পারে ১২ লাখ ডলার!

Update Time : ০৯:৪১:২০ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬