০৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের মধ্যে ২ হাজার কোটি টাকার চুক্তি স্বাক্ষর

The gallery was not found!

বাংলাদেশ ব্যাংকের ২ হাজার কোটি টাকার প্রাক-অর্থায়ন তহবিলের আওতায় বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংক পিএলসির মধ্যে একটি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। দেশের রপ্তানিমুখী হিমায়িত খাদ্যশিল্পের বিকাশ, বৈদেশিক মুদ্রা অর্জন, কর্মসংস্থান বৃদ্ধি, গ্রামীণ অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ এবং উদ্যোক্তাদের জন্য সহজ অর্থায়ন সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

বাংলাদেশ ব্যাংকের কৃষিঋণ বিভাগ-২ আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক (এসিডি-২) এ কে এম সাইদুজ্জামান। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মুহাম্মদ আনছারুল কবির।

মার্কেন্টাইল ব্যাংকের পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকটির ডিএমডি ও সিবিও ড. মো. জাহিদ হোসেন এবং সাসটেইনেবল ফাইন্যান্স ইউনিটের ফোকাল পয়েন্ট অফিসার মোহাম্মদ হাসিবুল হাকিম খান। এ চুক্তির মাধ্যমে দেশের হিমায়িত খাদ্যশিল্পের উদ্যোক্তাদের জন্য অর্থায়নের সুযোগ সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি রপ্তানি আয় বৃদ্ধি, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় খবর

বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের মধ্যে ২ হাজার কোটি টাকার চুক্তি স্বাক্ষর

Business Times24

বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের মধ্যে ২ হাজার কোটি টাকার চুক্তি স্বাক্ষর

Update Time : ০৫:১৩:০৩ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬