এডিবির অর্থায়নে, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন Skills for Industry Competitiveness and Innovation Program (SICIP) প্রোগ্রামের আওতায় বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের সার্বিক তত্ত্বাবধানে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি’র মাধ্যমে চট্টগ্রাম জেলায় ০১ মাস (১০০ ঘন্টা) মেয়াদী ‘উদ্যোক্তা উন্নয়ন’ শীর্ষক বিশেষ প্রশিক্ষণ প্রদান শেষে ২৫ জন প্রশিক্ষণার্থীর মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
মার্কেন্টাইল ব্যাংকের চট্টগ্রাম আঞ্চলিক প্রধান ও এসইভিপি মোঃ সাইফুল আলম চৌধুরীর সভাপতিত্বে সনদপত্র বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ও SICIP এর উপ-প্রকল্প পরিচালক মোহাম্মদ ওয়াসিম এবং বিশেষ অতিথি হিসেবে মার্কেন্টাইল ব্যাংকের এসএমই ফাইন্যান্সিং বিভাগের প্রধান ও এসভিপি মোহাম্মদ নিজামুল হক উপস্থিত ছিলেন। এছাড়াও, মার্কেন্টাইল ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের শাখা প্রধানগণ, প্রধান কার্যালয় ও আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
০৪:১০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:
দক্ষ উদ্যোক্তা গড়তে মার্কেন্টাইল ব্যাংকের SICIP প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : ০৫:০৯:০৪ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
- 47
Tag :
জনপ্রিয় খবর


























