০৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

রাশিয়ায় জ্বালানি সংকট, ভারত থেকে যাচ্ছে পেট্রোল

The gallery was not found!

কয়েক মাস থেকে রাশিয়ার রিফাইনারিগুলোতে ড্রোন হামলার চালাচ্ছে ইউক্রেন। এতে জ্বালানি সংকট তৈরি হয়েছে দেশটিতে। পরিস্থিতি সামাল দিতে এখন ভারত থেকে পেট্রোল আমদানি করছে মস্কো।

বৃহস্পতিবার (২০ আগস্ট) এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

রাশিয়া জ্বালানি আমদানি শুরু করেছে বলে দেশটির সরকার নিশ্চিত করেছে। এর মধ্যেই ভারত থেকে একটি জাহাজে করে পেট্রোল পৌঁছেছে দেশটিতে।

রাশিয়া বিশ্বের অন্যতম বড় জ্বালানি রপ্তানিকারক দেশ। তবে যুদ্ধে জড়ানোর পর দেশটির জ্বালানি খাত বড় ধরনের বাধার মুখে পড়েছে।

ইউক্রেনের হামলায় নিজেদের তেল শোধনাগার ও ডিপো ক্ষতিগ্রস্ত হওয়ার পর আমদানির দিকে ঝুঁকতে বাধ্য হয়েছে রাশিয়া। ইউক্রেনীয় বাহিনীর এই অভিযান রাশিয়াজুড়ে এবং রাশিয়ার দখলে থাকা ক্রিমিয়ায় জ্বালানি সংকট তৈরি করেছে।

ভারত থেকে অন্তত একটি পেট্রোলের চালান রাশিয়ার অভ্যন্তরীণ বাজারে প্রবেশ করেছে বলে রয়টার্সকে জানিয়েছেন শিল্প খাতের তিনটি সূত্র। জাহাজ চলাচলের তথ্যেও এর প্রমাণ মিলেছে। বেলারুশ ও কাজাখস্তান থেকেও রেলপথে পেট্রোল আমদানির ব্যবস্থা করছে রাশিয়া। পাশাপাশি জ্বালানি রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি। গত সপ্তাহে রয়টার্স জানিয়েছিল, রাশিয়া এশিয়া থেকেও ডিজেল আমদানি শুরু করেছে।

রয়টার্সকে সূত্রগুলো জানিয়েছে, ওমানের পতাকাবাহী একটি ট্যাংকার পোর্ট সাইদের কাছে সমুদ্রে ‘শিপ-টু-শিপ’ পদ্ধতিতে প্রায় ৬৮ হাজার টন পেট্রোল নেয়। ওই পেট্রোল ভারতের ভাদিনার বন্দরে ‘অগ্নি’ নামের একটি ট্যাংকারে তোলা হয়েছিল। জাহাজ চলাচলের তথ্য অনুযায়ী, আগস্টের শুরুতে ট্যাংকারটি রাশিয়ার আর্কটিক বন্দর ভিতিনোতে পেট্রোল খালাস করে।

যুদ্ধের কারণে নিষেধাজ্ঞায় রুশ তেল কম দামে বিক্রি হওয়ায় ভারত রাশিয়ার তেলের অন্যতম বড় ক্রেতায় পরিণত হয়েছে। এতদিন ভারত ছিল রুশ তেলের অন্যতম বড় ক্রেতা; সাম্প্রতিক ঘটনাগুলো সেই সম্পর্কের প্রবাহে নতুন এক চিত্র তুলে ধরছে।

মূলত যুদ্ধের প্রভাবে নিজেদের পরিশোধন সক্ষমতায় সংকট তৈরি হওয়ায় ভারত থেকে পরিশোধিত জ্বালানি আমদানিতে বাধ্য হয়েছে রাশিয়া।

শিল্প খাতের তথ্য অনুযায়ী, আগামী দুই সপ্তাহে ভারত থেকে আরও অন্তত দুটি পেট্রোলের চালান রাশিয়ার বন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক বুধবার আমদানি শুরুর বিষয়টি স্বীকার করলেও কত পরিমাণ জ্বালানি এবং কোন কোন দেশ থেকে তা আনা হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত জানাননি।

রয়টার্সের প্রত্যক্ষদর্শী ও জ্বালানি সরবরাহকারীদের তথ্য অনুযায়ী, মস্কোর বিভিন্ন ফিলিং স্টেশনে আবারও জ্বালানি কেনার সীমা নির্ধারণ করা হয়েছে।

রাশিয়ার বৃহত্তম তেল কোম্পানি রাষ্ট্রীয় মালিকানাধীন রোসনেফট জানিয়েছে, দেশজুড়ে তাদের সব স্টেশনে একবারে সর্বোচ্চ ৩০ লিটার পেট্রোল কেনা যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় খবর

জাতিসংঘে বিশ্বনেতাদের মিলনমেলা, আলোচনায় যুদ্ধ-জলবায়ু ও নিরাপত্তা

Business Times24

রাশিয়ায় জ্বালানি সংকট, ভারত থেকে যাচ্ছে পেট্রোল

Update Time : ০৫:১২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬