১০:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

ব্যাংকের এমডি-সিইওদের কর্মদক্ষতা মূল্যায়ন হবে ছয় মাস পরপর, অদক্ষ হলেই অপসারণ

The gallery was not found!

দেশের তফসিলি ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) কর্মক্ষমতা মূল্যায়নে নতুন কাঠামো চালু করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন এই ব্যবস্থার আওতায় প্রতি ছয় মাস অন্তর প্রায় ৩০টি সূচকের ভিত্তিতে এমডি ও সিইওদের কর্মদক্ষতা মূল্যায়ন করা হবে। মূল্যায়নে অদক্ষতা প্রমাণিত হলে সংশ্লিষ্ট কর্মকর্তাকে অপসারণের পথও খোলা থাকবে।

কেন্দ্রীয় ব্যাংক রোববার (১৩ সেপ্টেম্বর) ‘কি পারফরম্যান্স ইন্ডিকেটরস’ (কেপিআই) নামের এই কাঠামো জারি করেছে। একই সঙ্গে দেশের সব তফসিলি ব্যাংকের পর্ষদ চেয়ারম্যানদের নতুন নীতিমালা কঠোরভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, কোনো ব্যাংকের এমডি বা সিইও নিয়োগের পর পরবর্তী বোর্ড সভায় কেপিআই কাঠামোর আওতায় তাঁর কর্মপরিকল্পনা ও লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে হবে। পরে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিয়ে তা চূড়ান্ত করা হবে।

বর্তমানে যেসব এমডি ও সিইও দায়িত্ব পালন করছেন, তাঁদের ক্ষেত্রেও নতুন কাঠামো কার্যকর হবে। তাঁদের প্রথম মূল্যায়ন আগামী সেপ্টেম্বর থেকে ৩১ মার্চ পর্যন্ত সময়ের কর্মদক্ষতার ভিত্তিতে করা হবে।

নতুন এই উদ্যোগের ফলে ব্যাংকের শীর্ষ ব্যবস্থাপনায় জবাবদিহি ও কর্মদক্ষতার ওপর আরও বেশি গুরুত্ব দেওয়া হবে বলে মনে করা হচ্ছে। নির্ধারিত সূচকে কাঙ্ক্ষিত ফল অর্জনে ব্যর্থ হলে সংশ্লিষ্ট এমডি বা সিইওর বিষয়ে পর্ষদকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

বাংলাদেশ ব্যাংকের এই কাঠামোর মাধ্যমে ব্যাংকের পরিচালন দক্ষতা, আর্থিক ফলাফল, ঝুঁকি ব্যবস্থাপনা ও অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রে শীর্ষ নির্বাহীদের পারফরম্যান্স নিয়মিতভাবে পর্যালোচনার আওতায় আসবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় খবর
Business Times24

ব্যাংকের এমডি-সিইওদের কর্মদক্ষতা মূল্যায়ন হবে ছয় মাস পরপর, অদক্ষ হলেই অপসারণ

Update Time : ০৯:৪৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬