০৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

সয়াবিন তেলের দাম ফের বাড়ানোর পায়তারা!

The gallery was not found!

আবারও বাড়তে পারে ভোজ্যতেলের দাম। বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছে দেশের ভোজ্যতেল উৎপাদন ও পরিশোধনকারী কোম্পানিগুলো। এতে এক লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ২০৪ টাকা থেকে বেড়ে ২১৮ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ১৮৫ টাকা থেকে ১৯৯ টাকা হতে পারে।

দাম বাড়ানোর প্রস্তাব জানিয়ে গত ১৩ অক্টোবর বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের কাছে চিঠি দিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দাম বৃদ্ধি, দেশে জ্বালানি ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়াকে মূল্য সমন্বয়ের কারণ হিসেবে উল্লেখ করেছে সংগঠনটি।

প্রস্তাব অনুযায়ী, পাঁচ লিটারের সয়াবিন তেলের বোতলের দাম ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৭০ টাকা করার কথা বলা হয়েছে। কোম্পানিগুলোর প্রস্তাবিত নতুন দাম ২৫ অক্টোবর থেকে কার্যকর করার কথা থাকলেও বাণিজ্য মন্ত্রণালয় এতে সম্মতি দেয়নি।

এর আগে গত ২ সেপ্টেম্বর সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা বাড়ানো হয়েছিলো। তখন এক লিটার বোতলজাত তেলের দাম ১৯৯ টাকা থেকে বেড়ে ২০৪ টাকা হয়।

এদিকে, ভোজ্যতেলের বাজারে বড় কোম্পানিগুলোর আধিপত্য নিয়ে উদ্বেগ জানিয়েছেন কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহসভাপতি এসএম নাজের হোসাইন।

তার দাবি, দেশের বাজারের ৮৫ থেকে ৯০ শতাংশ সয়াবিন তেল চার-পাঁচটি বড় কোম্পানির নিয়ন্ত্রণে। সরবরাহ কমিয়ে সরকারকে মূল্যবৃদ্ধিতে সম্মত হতে চাপ দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।

নাজের হোসাইন বলেন, নির্ধারিত দামের চেয়ে বাজারে অনেক সময় লিটারপ্রতি ৫ থেকে ১০ টাকা বেশি দামে তেল বিক্রি হয়। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় খবর

আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় ১৯ নভেম্বর

Business Times24

সয়াবিন তেলের দাম ফের বাড়ানোর পায়তারা!

Update Time : ০৫:০৪:০৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬