১২:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সারাদিন থেমে থেমে বৃষ্টি, কাল থেকে কমতে পারে

The gallery was not found!

সকাল থেকেই মেঘে ঢাকা রাজধানীর আকাশ। কখনো গুঁড়ি গুঁড়ি, কখনো মাঝারি বৃষ্টিতে ভিজছে ঢাকা। দেশের বিভিন্ন এলাকাতেও চলছে বৃষ্টির দাপট। তবে স্বস্তির খবর, আজকের পর ধীরে ধীরে কমতে পারে বৃষ্টির প্রবণতা।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণেরও পূর্বাভাস রয়েছে।

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি উপকূল অতিক্রম করে বর্তমানে ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ উড়িষ্যা উপকূলীয় এলাকায় স্থল গভীর নিম্নচাপ হিসেবে অবস্থান করছে। এর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত হচ্ছে।

আজ দুপুর ১২টা পর্যন্ত ছয় ঘণ্টায় সবচেয়ে বেশি ৩৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে পটুয়াখালীতে। একই সময়ে ঢাকায় ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ভোলায় ২৮, মাদারীপুরে ২৪, ফরিদপুরে ২২, বরিশালে ১৯, রাজশাহীতে ১৫, চুয়াডাঙ্গায় ১৪ এবং তারাশে ১২ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, স্থল গভীর নিম্নচাপটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে এগিয়ে ক্রমে দুর্বল হয়ে যেতে পারে। তবে এর প্রভাবে উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, ফরিদপুর ও মাদারীপুরের নদী অববাহিকায় দক্ষিণ-দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নৌবন্দরকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়াসহ মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিও হতে পারে।

তবে আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, শুক্রবার থেকে বৃষ্টিপাত কমে পরিস্থিতির উন্নতি হতে পারে। তার ভাষায়, স্থল গভীর নিম্নচাপের কারণে ভেসে আসা মেঘ থেকেই মূলত এই বৃষ্টি হচ্ছে। বৃহস্পতিবার প্রায় সারা দিনই থেমে থেমে বৃষ্টি হতে পারে।

তিনি আরও জানান, আগামী মাসের শুরুর দিকে আরেক দফা বৃষ্টির পর মৌসুমি বায়ু বিদায় নিতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় খবর

জলবায়ু ঝুঁকির দেশগুলোর জন্য সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

Business Times24

সারাদিন থেমে থেমে বৃষ্টি, কাল থেকে কমতে পারে

Update Time : ০৩:৪৬:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬