১২:১২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকে খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকার কাছাকাছি

The gallery was not found!

দেশের রাষ্ট্রায়ত্ত ৬টি বাণিজ্যিক ব্যাংকে মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৪৭ হাজার ৭৭৬ কোটি ৩৬ লাখ টাকা। এর মধ্যে এককভাবে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে। গত ৩০ জুন ২০২৬ তারিখের হিসাব অনুযায়ী সংসদকে এ তথ্য নিশ্চিত করেছে সরকার।

রবিবার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আলীমের এক লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এসব তথ্য জানান। অধিবেশনটিতে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

সংসদে উপস্থাপিত অর্থমন্ত্রীর লিখিত তথ্য অনুযায়ী, ৩০ জুন ২০২৬ ভিত্তিক হিসাবে রাষ্ট্র-মালিকানাধীন ছয়টি ব্যাংক— সোনালী ব্যাংক পিএলসি, জনতা ব্যাংক পিএলসি, অগ্রণী ব্যাংক পিএলসি, রূপালী ব্যাংক পিএলসি, বেসিক ব্যাংক পিএলসি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসিতে পুঞ্জীভূত খেলাপি ঋণের এই বিশাল অংক গড়ে উঠেছে।

ব্যাংকভিত্তিক খেলাপি ঋণের চিত্র:

জনতা ব্যাংক পিএলসি: খেলাপি ঋণের শীর্ষে থাকা এই ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ ৭৫ হাজার ৩৯৬ কোটি ৬৭ লাখ টাকা।

অগ্রণী ব্যাংক পিএলসি: দ্বিতীয় সর্বোচ্চ ২৯ হাজার ২৯ কোটি ৬৭ লাখ টাকা।

রূপালী ব্যাংক পিএলসি: ১৯ হাজার ২৮১ কোটি ৭৪ লাখ টাকা।

সোনালী ব্যাংক পিএলসি: ১৫ হাজার ৪৮ কোটি ৩৯ লাখ টাকা।

বেসিক ব্যাংক পিএলসি: ৮ হাজার ১৩১ কোটি ৯ লাখ টাকা।

বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি: ৮৮৮ কোটি ৭৯ লাখ টাকা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় খবর
Business Times24

রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকে খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকার কাছাকাছি

Update Time : ০৬:৪৩:৫০ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬