১২:০১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

হাজারো লিটার তেল খরচ করে লংমার্চ কতটা যৌক্তিক?

The gallery was not found!

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, বিশ্বজুড়ে যুদ্ধের কারণে যখন বর্তমানে তীব্র তেল সংকট চলছে, সেই মুহূর্তে হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ কর্মসূচি পালন করা একেবারেই অযৌক্তিক।

রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ এবং শিশুদের সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিরোধী জোটের সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, “জামায়াত-এনসিপি নেতৃত্বাধীন বিরোধী জোট এতদিন জান্নাতের টিকিট বিক্রি করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। এখন তারাই আবার তেল, বিদ্যুৎ ও সারসহ বিভিন্ন সংকটের অজুহাত তুলে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।”

অনুষ্ঠানে অন্যান্য প্রসঙ্গের ওপর আলোকপাত করে প্রতিমন্ত্রী বলেন, দেশীয় বিলুপ্তপ্রায় মাছের প্রজাতি রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। এছাড়া পানিতে ডুবে অপমৃত্যু রোধে প্রতিটি শিশুকে সাঁতার শেখানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে তরুণ ও যুবসমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে মাদকের বিরুদ্ধে সবাইকে একযোগে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা কে এম আব্দুল হালিম, বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলাম এবং বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা। এছাড়া প্রশিক্ষণার্থী শিশু ও তাঁদের অভিভাবকরাও অনুষ্ঠানে অংশ নেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় খবর
Business Times24

হাজারো লিটার তেল খরচ করে লংমার্চ কতটা যৌক্তিক?

Update Time : ০৪:৪৩:২৮ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬