২০ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার সকাল ১১:০০টায় মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর ৩০তম বার্ষিক সাধারণ সভা ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। সভায় সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ১৫% নগদ লভ্যাংশ সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
কোম্পানির মাননীয় চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ (পাভেল), পরিচালক রিয়াজ উদ্দিন আহমেদ, মিসেস জান্নাতুল ফেরদৌস, মো. জাহিদ আনোয়ার খান, মো. মঈন উদ্দিন, দিলরুবা শারমিন ও সবিতা ফেরদৌসীসহ অন্যান্য পরিচালকবৃন্দ এবং মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তারেক এফসিএ-সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন। বার্ষিক সাধারণ সভা সঞ্চালন করেন এএমডি ও কোম্পানি সচিব এনামুল হক খান এসিএস।
চেয়ারম্যান বলেন, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি ২০২৫ সালে ২৮৬.৭৮ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করেছে। তিনি আরও বলেন, মেঘনা লাইফ আরও উন্নত প্রযুক্তিনির্ভর এবং পলিসিহোল্ডারবান্ধব হওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে। পরিশেষে কোম্পানির চেয়ারম্যান মহোদয় তাঁর বক্তব্যে ২০২৬ সালের জন্য যথাযথ কর্মপরিকল্পনা গ্রহণ এবং কোম্পানির ধারাবাহিক সাফল্যের জন্য বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ এবং অন্যান্য নিয়ন্ত্রক সংস্থা, কোম্পানির সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী, বীমাকর্মী, পলিসিহোল্ডার ও শেয়ারহোল্ডারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিজস্ব প্রতিবেদক 
























