স্বাস্থ্যসেবার মহান ব্রতকে ধারণ করে “We Care, Allah Cures” স্লোগানকে হৃদয়ে লালন করে ১৪ বছর আগে যাত্রা শুরু করেছিল ফরাজী হাসপাতাল লিমিটেড। প্রতিষ্ঠার পর থেকে নিরলস সেবা, মানসম্মত চিকিৎসা এবং রোগীকেন্দ্রিক কার্যক্রমের ধারাবাহিকতায় এবার হাসপাতালটি অর্জন করেছে আন্তর্জাতিক স্বীকৃতি ISO 9001:2015 Accreditation Certificate।
প্রতিষ্ঠানটির সম্মানিত চেয়ারম্যান ডা. আনোয়ার ফরাজী ইমন-এর নেতৃত্বে এই গৌরবময় অর্জন সম্ভব হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এই সাফল্যের পেছনে ফরাজী হাসপাতালের নিবেদিতপ্রাণ বিশেষজ্ঞ চিকিৎসক, মেডিকেল অফিসার, নার্স, টেকনিশিয়ান এবং সকল সেবাকর্মীর আন্তরিক প্রচেষ্টা ও নিষ্ঠা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
হাসপাতাল কর্তৃপক্ষ আরও জানায়, রোগী ও শুভানুধ্যায়ীদের আস্থা, বিশ্বাস এবং ভালোবাসার প্রতিফলনই আজকের এই আন্তর্জাতিক স্বীকৃতি। ভবিষ্যতেও আরও বৃহৎ পরিসরে বিশ্বমানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছে ফরাজী হাসপাতাল লিমিটেড।

নিজস্ব প্রতিবেদক 

























