০৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

জিয়াউর রহমান হত্যা: পলাতক মেজর মোজাফফর আটক

The gallery was not found!

সাবেক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার দীর্ঘ ৪৫ বছর ধরে পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে রাজধানীর বনানীর ডিওএইচএস থেকে তাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল।

​ডিবি সূত্রে জানা যায়, দীর্ঘ সাড়ে চার দশক ধরে ছদ্মবেশে আত্মগোপনে থাকা মোজাফফর হোসেনকে বিশেষ গোয়েন্দা নজরদারির মাধ্যমে শনাক্ত করা হয়। এরপর বৃহস্পতিবার তাকে আটক করা হয়।

গোয়েন্দা পুলিশ প্রধান শফিকুল আলম গণমাধ্যমে বলেন, ‘‘মোজাফফর হোসেন এখন পুলিশ হেফাজতে আছে। যেহেতু সে এতদিন পলাতক ছিল, নিয়ম অনুযায়ী তাকে তার বাহিনীতে হস্তান্তর করা হবে।”

​উল্লেখ্য, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউজে এক সেনা অভ্যুত্থানে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন। ওই হত্যাকাণ্ডের সময় হামলাকারী দলটির অন্যতম সদস্য ছিলেন মেজর মোজাফফর হোসেন। ঘটনার পর থেকেই তিনি দীর্ঘ ৪৫ বছর পলাতক ছিলেন। তাকে ধরিয়ে দিতে সে সময় পুরস্কারও ঘোষণা করা হয়েছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় খবর

ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত হতে পারে ব্লু ইকোনমি: শিক্ষামন্ত্রী

Business Times24

জিয়াউর রহমান হত্যা: পলাতক মেজর মোজাফফর আটক

Update Time : ০৫:৩৮:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬