০৮:০২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা

The gallery was not found!

নওগাঁর সাপাহার উপজেলার একটি সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৯ জনকে পুশইনের (ঠেলে দেওয়া) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে, তাদের সেই চেষ্টা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর তাৎক্ষণিক তৎপরতায় ব্যর্থ হয়। বর্তমানে ওই ৯ জন সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন।

বুধবার (২৪ জুন) ভোরের দিকে উপজেলার পতাড়ী সীমান্ত এলাকায় ঘটনাটি ঘটে। পুশইনের চেষ্টা করা ৯ জনের মধ্যে তিনজন পুরুষ, তিনজন নারী এবং তিনজন শিশু।

নওগাঁ ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, ভোরের দিকে আদাতলা বিওপির আওতাধীন পতাড়ী সীমান্ত এলাকার ৪৪ নম্বর মেইন পিলারের কাছে কয়েকজনকে ঘোরাফেরা করতে দেখে বিজিবি। সন্দেহ হলে তাদের শূন্যরেখায় আটকে দেওয়া হয়। পরে জানা যায়, তারা ভারতের বাংলা ভাষাভাষী মানুষ।

তিনি জানান, ভারতীয় ২৯ বিএসএফ ব্যাটালিয়নের এলেনপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের বাংলাদেশে পুশইনের চেষ্টা করে। ওই ৯ জনের মধ্যে তিনজন পুরুষ, তিনজন নারী এবং তিনজন শিশু। তারা এখনো শূন্যরেখায় অবস্থান করছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় খবর

ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত হতে পারে ব্লু ইকোনমি: শিক্ষামন্ত্রী

Business Times24

নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা

Update Time : ১২:৪১:১০ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬