০৬:৩৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানকে লাল গালিচায় অভ্যর্থনা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

The gallery was not found!

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিনী ডা. জুবাইদা রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং তার সহধর্মিনী দাতুক সেরি ড. ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল।

সোমবার (২২ জুন) স্থানীয় সময় সকাল সোয়া ৯টায় মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় প্রধানমন্ত্রীর কার্যালয় ‘পেরদানা পুত্রা’ ভবন প্রাঙ্গণে তাদের অভ্যর্থনা জানানো হয়।

অভ্যর্থনা অনুষ্ঠানে মালয়েশিয়ার সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত চৌকস দল প্রধানমন্ত্রী তারেক রহমানকে গার্ড অব অনার প্রদান করে।

এ সময় বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় সংগীত পরিবেশিত হয়। পরে প্রধানমন্ত্রী গার্ড পরিদর্শন করেন এবং উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এর আগে, স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় কুয়ালালামপুরের সাংগ্রিলা হোটেল থেকে মোটর শোভাযাত্রাসহ পুত্রজায়ার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান। সকাল ৯টার দিকে তারা ‘পেরদানা পুত্রা’ ভবনে পৌঁছান।

রবিবার স্থানীয় সময় রাত ৮টা ৩৫ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে পৌঁছান। বিমানবন্দরে তাকে স্বাগত জানান মালয়েশিয়া সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রধানমন্ত্রীর এ সফরে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা, বাণিজ্য, বিনিয়োগ, শ্রমবাজার সম্প্রসারণ এবং আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে আলোচনা হওয়ার কথা রয়েছে। দুই দেশের শীর্ষ পর্যায়ের এ বৈঠককে ঢাকা-কুয়ালালামপুর সম্পর্ক জোরদারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় খবর
Business Times24

তারেক রহমানকে লাল গালিচায় অভ্যর্থনা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

Update Time : ১২:১০:৩৫ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬