০৮:০৪ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

যে কারণে টিকবে না সরকার, জানালেন নাহিদ ইসলাম

The gallery was not found!

সামনের অর্থনৈতিক মন্দায় রাজনৈতিক ঐক্য ছাড়া সরকার টিকতে পারবে না বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

ওমরাহ পালন শেষে দেশে ফেরার পর শনিবার (৪ এপ্রিল) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন তিনি।

নাহিদ বলেন, ‘বায়তুল মোকাররম মসজিদ এলাকায় আজকের ১১-দলীয় ঐক্যের বিক্ষোভ-সমাবেশে এনসিপির পূর্ণ সমর্থন রয়েছে।’

তিনি বলেন, ‘৫ আগস্টের পর রাজনৈতিক দলের দ্বন্দ্ব শুরু। আমরা নতুন সংবিধান চেয়েছিলাম কিন্তু বিএনপি নির্বাচন চেয়েছে। দুই-তৃতীয়াংশ ভোট নিয়ে তারা ক্ষমতায়। বিএনপি গণভোট মানবে না।’

গণভোটের রেফারেন্স পয়েন্ট গণভোট উল্লেখ করে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, ‘গুম প্রতিকারসহ বিভিন্ন অধ্যাদেশ তারা মানতে চায় না। এটা শুধু বিএনপি নয়, বাংলাদেশ সেনাবাহিনী ও ডিজিএফআইসহ সবার জন্য কলঙ্ক। এই অধ্যাদেশ বাতিল হলে কেউ ছাড় পাবে না।’

বিএনপিকে সংস্কারবিরোধী দল উল্লেখ করে তিনি বলেন, ‘তারা গত ১৭ বছর নিপীড়িত ছিল, আন্দোলন করেছে। কিন্তু আস্থাহীনতায় মানুষ তাদের আন্দোলনে সাড়া দেয়নি।’

সংসদে সংবিধান সংস্কার পরিষদ গঠন দরকার বলেও জানান নাহিদ। তিনি বলেন, ‘সামনে যে অর্থনৈতিক মন্দা আসছে এ অবস্থায় রাজনৈতিক ঐক্য ছাড়া সরকার টিকতে পারবে না। অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তর করতে হবে। এসব অধ্যাদেশ ড. মুহাম্মদ ইউনূস ও অধ্যাপক ড. আসিফ নজরুলদের কাজ করতে হবে। নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করে বিএনপির হাতে ক্ষমতা দিয়ে চলে গেলে হবে না।’

জাতীয় সংসদে একধরনের নাটক হচ্ছে বলে অভিযোগ করেন এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, ‘সংসদে রাষ্ট্রপতি ভাষণ দিচ্ছেন। অথচ এই রাষ্ট্রপতির থাকারই কথা না। সংবিধানের মৌলিক পরিবর্তনে গণপরিষদ প্রয়োজন।’

নিয়ম-কানুনের বেড়াজালে মূল আলোচনা থেকে সবাই সরে যাচ্ছে জানিয়ে নাহিদ বলেন, ‘এসব কারণে আমরা রাজপথে নেমেছি। সংসদে অধ্যাদেশগুলো বাস্তবায়ন না হওয়ার অর্থ বিএনপি স্বৈরশাসক হয়ে উঠবে। কিন্তু জনগণ তা মানবে না।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় খবর
Business Times24

যে কারণে টিকবে না সরকার, জানালেন নাহিদ ইসলাম

Update Time : ০৪:২০:০২ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬