০৮:০৪ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

সর্বাধিক পদক অর্জন করছেন পুলিশ সদস্যরা

The gallery was not found!

আগামী মঙ্গলবার থেকে শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ-২০২৪। পুলিশ সপ্তাহকে ঘিরে একগুচ্ছ দাবি-দাওয়া পুলিশ সদস্যদের। তবে এরই মধ্যে বড় দাবি পূরণ হয়েছে তাদের। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় পুরস্কার পাচ্ছেন তারা। পুলিশ সপ্তাহের ইতিহাসে এবারই সর্বোচ্চ সংখ্যক পদক দেওয়া হচ্ছে। এবার পদক পাবেন ৪০০ পুলিশ সদস্য।

পদকপ্রাপ্তদের তালিকায় সব পদমর্যাদার কর্মকর্তারা থাকলেও জয়জয়কার এসপি এবং ওসিদের। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী-অসীম সাহসিকতা, বীরত্বপূর্ণ কাজ, মামলার রহস্য উদ্ঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা প্রদর্শন, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের জন্য পদক দেওয়া হচ্ছে। তবে পুলিশের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় সংসদ নির্বাচন উপহার দেওয়ার বিষয়টিকে সামনে রেখে এবার সরকারের কাছে অধিক সংখ্যক পদক দেওয়ার দাবি জানানো হয়। পুলিশ সদর দপ্তরকে সব জেলার এসপিসহ ৫০০ পুলিশ সদস্যকে পদক দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। ওই তালিকা যাচাই করে ৪০০ জনকে পদক দেওয়ার প্রজ্ঞাপন জারি করা হয় বৃহস্পতিবার।

সূত্র মতে, এবারের আগে সর্বোচ্চ সংখ্যক পদক দেওয়া হয় ২০১৮ সালে। ওই বছরও পদক দেওয়ার ক্ষেত্রে জাতীয় সংসদ নির্বাচনে পুলিশের ভূমিকার বিষয়টি বিবেচনায় নেওয়া হয়। ওই সময় ৩৪৯ জনকে পদক দেওয়া হয়। ২০২১ থেকে ২০২৩-এই তিন বছর বিপিএম ও পিপিএম পদক দেওয়া হয় ১৫টি করে। ২০১৯ সালে এই পদকের সংখ্যা ছিল ১১৮টি।

এছাড়া ২০১৭ সালে ১৮২, ২০১৬ সালে ১৩২, ২০১৫ সালে ১০২, ২০১৪ সালে ৮৬, ২০১৩ সালে ২০ এবং ২০১২ সালে ৪০ জন পুলিশ সদস্যকে এই পদক দেওয়া হয়। এবার অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ পুলিশের ৩৫ সদস্যকে বিপিএম ও ৬০ জনকে পিপিএম পদক দেওয়া হচ্ছে। আর গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের জন্য ৮৫ জনকে বিপিএম-সেবা, ২১০ জনকে পিপিএম-সেবা পদক দেওয়া হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় খবর
Business Times24

সর্বাধিক পদক অর্জন করছেন পুলিশ সদস্যরা

Update Time : ০২:২১:০৯ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬