০৮:২০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

সিদ্ধান্ত সংসদে স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হবে কিনা: মির্জা ফখরুল

The gallery was not found!

দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হবে কিনা-সংসদের প্রথম অধিবেশনেই সেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

তিনি বলেন, আমার ব্যক্তিগত মতামতের কোনো সুযোগ নেই এখানে। এখানে আমাদের দলীয় সিদ্ধান্ত আছে, সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ করবো।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ছয় সিটি করপোরেশনের নতুন নিয়োগ পাওয়া প্রশাসকরা যোগ দিতে এলে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল এ কথা জানান।

স্থানীয় সরকার নির্বাচন কী দলীয় প্রতীকে হবে, নাকি হবে না-জানতে চাইলে তিনি বলেন, ইট উইল বি ডিসাইডেড ইন দ্য পার্লামেন্ট (সে সিদ্ধান্ত সংসদে হবে)। আর এখানে (সিটি করপোরেশনগুলোতে) যেহেতু সরকারি কর্মকর্তারা দায়িত্বে ছিলেন, আমরা মনে করছি যে এখানে রাজনৈতিক ব্যক্তিরা থাকলে জনগণ সেবা বেশি পাবে এবং ভালোভাবে পাবে। এটা আমাদের বিশ্বাস। সেই কারণেই আমরা রাজনৈতিক ব্যক্তিদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছি।

এতে জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়বে।

দলীয় প্রতীকে নির্বাচনের সিদ্ধান্ত কী আগামী ১২ মার্চ যে সংসদের প্রথম অধিবেশন বসছে, সেখানে হবে-এ বিষয়ে মন্ত্রী বলেন, অবশ্যই।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, যেসব স্থানীয় সরকারের মেয়াদ শেষ হয়ে গেছে, সেগুলো থেকেই নির্বাচন শুরু হবে। ঢাকার আগে দুটিতে হওয়ার সম্ভাবনা আছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় খবর
Business Times24

সিদ্ধান্ত সংসদে স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হবে কিনা: মির্জা ফখরুল

Update Time : ০২:৩২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬