০৮:১৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন, ৯ এপ্রিল

The gallery was not found!

আগামী ৯ এপ্রিল স্থগিত হওয়া শেরপুর-৩ ও শূন্য হওয়া বগুড়া-৬ আসনের নির্বাচন হবে। 

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য জানান। 

ইসি সূত্রে জানা গেছে, আজই এ বিষয়ে তফসিল ঘোষণা করা হতে পারে। এ নির্বাচনেও পোস্টাল ব্যালট ব্যবস্থাও বহাল থাকতে পারে। 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে নির্বাচিত হন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। গণপ্রতিনিধিত্ব আদেশ-১৯৭২ অনুযায়ী একাধিক আসন থেকে নির্বাচিত হলে শপথ গ্রহণের আগে একটি আসন ছেড়ে দিতে হয়। গত ১৬ ফেব্রুয়ারি তিনি বগুড়া-৬ আসনটি ছেড়ে দেওয়ার ইচ্ছা প্রকাশ করলে আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।

সংবিধান অনুযায়ী, কোনো সংসদীয় আসন শূন্য হলে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন আয়োজনের বিধান রয়েছে। সে অনুযায়ী বগুড়া-৬ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

অন্যদিকে, নির্বাচনের আগে শেরপুর-৩ আসনের এক বৈধ প্রার্থীর মৃত্যু হওয়ায় নির্বাচন স্থগিত করে কমিশন। আইন অনুযায়ী, নতুন তফসিল ঘোষণার মাধ্যমে ওই আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে আগে যারা বৈধ প্রার্থী ছিলেন, তাদের নতুন করে মনোনয়নপত্র জমা দিতে হবে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় খবর
Business Times24

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন, ৯ এপ্রিল

Update Time : ০২:২৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬