০৮:১৮ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

এলপি গ্যাস নিয়ে কারসাজি, জেলায় জেলায় মোবাইল কোর্টের নির্দেশ

The gallery was not found!

খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা কারসাজি করে এলপি গ্যাসের দাম বাড়িয়েছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয় এবং অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

জ্বালানি উপদেষ্টা বলেন, অনেকেই আশা করেছিলেন এলপি গ্যাসের দাম বাড়বে। বিইআরসি এলপিজির দাম ৫৩ টাকা বা তার কাছাকাছি বাড়িয়েছে—এই তথ্যকে কেন্দ্র করে কেউ কেউ সুযোগ নেওয়ার চেষ্টা করেছে। এ কারণে কেবিনেট সেক্রেটারিকে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে প্রত্যেক জেলায় এলপি গ্যাসের বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

তিনি আরও বলেন, গতকাল আইনশৃঙ্খলা কমিটির সভাতেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। এলপি গ্যাসের দামে যে অস্বাভাবিকতা দেখা যাচ্ছে, তার কোনো যৌক্তিক কারণ নেই। এটি পরিকল্পিত কারসাজির মাধ্যমে করা হয়েছে।

এই পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসন ও পুলিশের মাধ্যমে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বলেও জানান উপদেষ্টা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় খবর
Business Times24

এলপি গ্যাস নিয়ে কারসাজি, জেলায় জেলায় মোবাইল কোর্টের নির্দেশ

Update Time : ০২:৪৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬