০৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

যুবদল কর্মী আরিফ হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে খাদিজা বিথী ৫ দিনের রিমান্ডে

The gallery was not found!

যুবদল কর্মী মো. আরিফ সিকদার হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে খাদিজা ইয়াসমিন বিথীকে ৫ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হলে বিচারক এ আদেশ দেন।

রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, কারাগারে থাকা অবস্থায়ও সুব্রত বাইনের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনায় সহায়তা করতেন তার মেয়ে খাদিজা বিথী। জেলগেটে সাক্ষাতের সময় অবৈধভাবে ফোনে কথা বলার ব্যবস্থাও করে দিতেন তিনি।

অন্যদিকে, খাদিজা ইয়াসমিন বিথী নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করে আদালতে বলেন, তার বাবার অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে তিনি কোনোভাবেই জড়িত নন। তবে সুব্রত বাইনের কিলিং মিশনের পরিকল্পনা ও অস্ত্র উদ্ধারের তথ্য জানার স্বার্থে আদালত তাকে রিমান্ডে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে বুধবার (১৭ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালত খাদিজা ইয়াসমিনকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ওইদিন মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবি পুলিশের পরিদর্শক মো. মাজহারুল ইসলাম তাকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। তবে মামলার মূল নথি না থাকায় আদালত রিমান্ড শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন।

মামলার বিবরণে জানা যায়, গত ১৯ এপ্রিল রাতে রাজধানীর হাতিরঝিল থানার নয়াটোলা মোড়ল গলির একটি ক্যাফের সামনে যুবদল নেতা মো. আরিফ সিকদারকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ২১ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত আরিফ ঢাকা মহানগর উত্তর ৩৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সহ-ক্রীড়া সম্পাদক ছিলেন।

এ ঘটনায় নিহত আরিফের বোন রিমা আক্তার বাদী হয়ে সুব্রত বাইনের সহযোগী মাহফুজুর রহমানসহ ১০ জনের বিরুদ্ধে হাতিরঝিল থানায় প্রথমে হত্যাচেষ্টার মামলা করেন। পরে আরিফ মারা গেলে মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়।

উল্লেখ্য, তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে খাদিজা ইয়াসমিন বিথীকে গত সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে কুমিল্লা নগরের জেলখানা মোড় এলাকা থেকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) আটক করে। পরে রাতে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় খবর
Business Times24

যুবদল কর্মী আরিফ হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে খাদিজা বিথী ৫ দিনের রিমান্ডে

Update Time : ০৫:১৪:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫