০৮:৪৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

গোয়েন্দা রিপোর্টে এককভাবে সরকার গঠনের দৌড়ে জামায়াত এগিয়ে— দাবি সেলিম উদ্দিনের

The gallery was not found!

সিলেট-৬ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির সেলিম উদ্দিন দাবি করেছেন, দেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী এককভাবে সরকার গঠনের দৌড়ে জামায়াতে ইসলামী ১ নম্বরে রয়েছে। তাদের নেতৃত্বাধীন জোট ২ শতাধিক আসন পাবে বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার (২৯ নভেম্বর) রাতে গোলাপগঞ্জের এম সি একাডেমি মাঠে ছাত্র ও যুব সমাবেশ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে তিনি এসব দাবি করেন।

সেলিম উদ্দিন বলেন, “ইতোমধ্যে দেশ-বিদেশের বিভিন্ন সংস্থা এবং বাংলাদেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থা—যেসব রিপোর্ট করেছে, তাতে জামায়াতে ইসলামী এককভাবে সরকার গঠনের দৌড়ে ১ নম্বরে আছে।”
তিনি আরও বলেন, “আমাদের সঙ্গে এবার শক্তিশালী একটি জোট রয়েছে— চরমোনাই পীর সাহেব, আল্লামা মামুনুল হকসহ হেফাজতের বড় অংশ এবং অন্যান্য ইসলামী দলগুলো। রিপোর্ট অনুযায়ী এই জোট ২ শতাধিক সিট পাবে।”

আগামী দিনের সম্ভাব্য নেতৃত্বের প্রসঙ্গে তিনি বলেন, “আশা করছি, আগামী দিনের প্রধানমন্ত্রীর দৌড়ে আমরা সিলেটবাসী এগিয়ে যাব। এই প্রথম একজন প্রধানমন্ত্রী সিলেট থেকে হবেন—ডা. শফিকুর রহমান।”

বিএনপিকে উদ্দেশ করে সেলিম উদ্দিন অভিযোগ করেন, গত দেড় বছরে দলটি শতাধিক নেতাকর্মীকে ‘দলীয় ও ব্যক্তিগত স্বার্থে’ হত্যা করেছে। তিনি বলেন, “যে দল নিজের কর্মীদের পাশবিকভাবে হত্যা করতে পারে, সেখানে শৃঙ্খলা ফেরার কোনো সুযোগ নেই।”

তিনি আরও অভিযোগ করেন, বর্তমান ‘ফ্যাসিস্ট সরকারের’ আমলে জামায়াতের বহু নেতাকে হত্যা করে ন্যায়বিচারের নামে ‘গণহত্যা’ চালানো হয়েছে, যা আন্তর্জাতিক অঙ্গনেও স্বীকৃত বলে দাবি করেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় খবর
Business Times24

গোয়েন্দা রিপোর্টে এককভাবে সরকার গঠনের দৌড়ে জামায়াত এগিয়ে— দাবি সেলিম উদ্দিনের

Update Time : ০৭:০১:৩০ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫