আগামী জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। সোমবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তালিকা প্রকাশ করেন।
জাতীয় সংসদের মোট আসন ৩০০টি। এর মধ্যে কিছু আসনে এখনো প্রার্থী ঘোষণা করা হয়নি এবং কয়েকটি আসন জোট শরিকদের জন্য ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল জানান,
“বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া প্রার্থী হচ্ছেন ফেনী–০১, বগুড়া–০৭ ও দিনাজপুর–০৩ আসনে।”
এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিদ্বন্দ্বিতা করবেন বগুড়া–০৬ আসনে।
প্রার্থী ঘোষণার আগে দুপুর সাড়ে ১২টায় বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী এই বৈঠকে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি সভাপতিত্ব করেন তারেক রহমান। সেখানে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্তকরণ এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
নির্বাচন কমিশনের সূত্র মতে, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আর ডিসেম্বরের শুরুর দিকেই তফসিল ঘোষণা করা হবে।
ক্লিক করলেই তালিকা দেখা যাবে-
https://drive.google.com/file/d/1o_KAEs59pIEEyb4P_Lz-c1DpgOl77tGp/view

নিজস্ব প্রতিবেদক 
























