০৪:২৮ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

অন্তর্বর্তী সরকারের উদ্যোগে সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা বিএনপি মহাসচিবের

The gallery was not found!

জনগণ এখন অনেক বেশি সচেতন— তারা আর সেই পুরোনো রাজনীতির ফাঁদে পা দেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের মুক্তিযোদ্ধা স্মৃতি মিলনায়তনে ‘মহানায়ক শহীদ জিয়া’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আমরা ধন্যবাদ জানাই এই সরকারকে, কারণ ঐকমত্য কমিশনের মাধ্যমে তারা কিছু বিষয়ে গুরুত্বপূর্ণ সংস্কার করতে সক্ষম হয়েছে।”

তিনি বলেন, “আজ আমরা এমন এক সময় অতিক্রম করছি, যখন গত ১৫ বছরের ফ্যাসিবাদী শাসনের কারণে দেশের অর্থনীতি ও রাজনীতি কার্যত ধ্বংস হয়ে গিয়েছিল। অন্তর্বর্তী সরকার এখন আমাদের সহযোগিতায় একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের চেষ্টা করছে, যার মাধ্যমে সব কিছু পুনরায় গুছিয়ে আনার প্রচেষ্টা চলছে।”

মির্জা ফখরুল আরও বলেন, “দুঃখজনকভাবে কিছু রাজনৈতিক দল নানা টালবাহানা করে নির্বাচনকে পেছানোর চেষ্টা করছে। কিন্তু জনগণ আর সেই পুরোনো রাজনীতির ফাঁদে পা দেবে না।”

অনুষ্ঠানে ‘মহানায়ক শহীদ জিয়া’ গ্রন্থের লেখক ও প্রকাশকসহ বিএনপির শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় খবর
Business Times24

অন্তর্বর্তী সরকারের উদ্যোগে সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা বিএনপি মহাসচিবের

Update Time : ০৫:৫৮:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫