বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর গৌরবময় ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ খিলগাঁও থানা বিএনপির নবনির্বাচিত কমিটির উদ্যোগে নানা কর্মসূচি পালিত হয়।
থানা বিএনপির আহ্বায়ক মাসুদ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ মামুন, জামিলুর রহমান নয়ন, আকবর হোসেন, আবুল হাসনাত অনু, এইচএম মারুফুল ইসলাম মারুফ, গাউস হোসেন ফাহাদসহ থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন ও দোয়া-মোনাজাতে অংশ নেন। পরে একটি র্যালি অনুষ্ঠিত হয়।
এ সময় আহ্বায়ক মাসুদ চৌধুরী বলেন, “মহানগর নেতৃবৃন্দ এবং মির্জা আব্বাস ও অবরোজা আব্বাস আমাদেরকে সর্বকালের সেরা কমিটি উপহার দিয়েছেন। আগামী দিনে খিলগাঁও থানা বিএনপি প্রতিটি ওয়ার্ডে ক্লিন ইমেজের নেতাদের নিয়ে একটি শক্তিশালী পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।”
তিনি আরও বলেন, “দলের ভেতরে কোনো ধরনের চাঁদাবাজি বা দখলবাজি চলবে না। কেউ এ ধরনের কাজে জড়িত থাকলে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হবে।”

নিজস্ব প্রতিবেদক 

























