শীর্ষস্থানীয় জাপানিজ এবং মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর উদ্যোগে আগামী ২২ আগস্ট ২০২৫, শুক্রবার, আর্মি কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-তে অনুষ্ঠিত হতে যাচ্ছে atB Jobs – জব ফেয়ার।
এই কর্মমেলার মূল উদ্দেশ্য হলো চাকরিপ্রার্থীদের সাথে জাপানি ও আন্তর্জাতিক কোম্পানিগুলোর সাথে সরাসরি সংযোগ তৈরি করা ও চাকরির সুযোগ করে দেওয়া। এছাড়াও জাপান সরকারের Specified Skilled Worker (SSW) ভিসার আওতায় কাজ করা কয়েকটি কোম্পানি থাকবে। এ ধরনের মেলা এ দেশে এই প্রথম। এই মেলা দেশের বেকারত্ব দূরীকরণে সহায়ক হবে, বিশেষত আন্তর্জাতিক কোম্পানিগুলোতে চাকরি পাওয়ার সুযোগ পাওয়া যাবে। একই সাথে সরাসরি জাপানে কর্মসংস্থানের সুযোগ পাওয়া যাবে যাতে রেমিট্যান্স প্রবাহের পরিমাণ বাড়বে যা মোটের ওপর বাংলাদেশের আয় ও প্রবৃদ্ধির সহায়ক হবে। এই মেলায় অংশগ্রহণ করা জাপানি এবং মাল্টিন্যাশনাল নিয়োগকারী প্রতিষ্ঠানগুলো সরাসরি চাকরিপ্রার্থীদের সাক্ষাৎকার নেবে এবং যোগ্যতা অনুযায়ী চাকরির নিয়োগ দেবে। অতিথি অনুষঙ্গে জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (জেট্রো) – এর কান্ট্রি রিপ্রেজেনটেটিভ কাজুও কাতাওকা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জানিয়েছেন। এছাড়াও এই মেলায় ইভেন্ট পার্টনার হিসেবে থাকবে জাপান বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (JBCCI) এবং ঢাকা ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাব।
ইভেন্টের বিবরণ:
• আয়োজক: atB Jobs
• অংশগ্রহণ: বিখ্যাত জাপানি ও মাল্টিন্যাশনাল বিভিন্ন নিয়োগকারী প্রতিষ্ঠান
• তারিখ: ২২ আগস্ট ২০২৫, শুক্রবার
• সময়: সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা
• স্থান: আর্মি কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)

নিজস্ব প্রতিবেদক 



























