১২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

মার্কেন্টাইল ব্যাংক ও ট্রেডউইন্ডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

The gallery was not found!

মার্কেন্টাইল ব্যাংক পিএলসি সম্প্রতি জার্মানিভিত্তিক প্রতিষ্ঠান ট্রেডউইন্ড জিএমবিএইচের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। এ চুক্তির আওতায় মার্কেন্টাইল ব্যাংকের রপ্তানি ও আমদানিকারক গ্রাহকদের জন্য বিভিন্ন ট্রেড ফাইন্যান্স সেবা প্রদান করবে ট্রেডউইন্ড। এর মধ্যে রয়েছে বিক্রয় চুক্তির বিপরীতে নন-রিকোর্স ভিত্তিতে এক্সপোর্ট ফ্যাক্টরিং, ইউজ্যান্স এলসি ডিসকাউন্টিং এবং ইমপোর্ট ফ্যাক্টরিং সেবা।

মার্কেন্টাইল ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ব্যাংকটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আহমেদ শাহীন, উপব্যবস্থাপনা পরিচালক ও সিএএমএলসিও শামীম আহমেদ এবং ইভিপি ও আন্তর্জাতিক বিভাগের প্রধান মো. ফখরুজ্জামান চৌধুরী।

ট্রেডউইন্ডের পক্ষে স্বাক্ষর করেন মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার আঞ্চলিক প্রধান নির্বাহী কর্মকর্তা সোহেল জালি, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালনা পরিচালক মাহমুদ ইব্রাহিম এবং বাংলাদেশের কান্ট্রি কমার্শিয়াল প্রধান মো. রাশেদুল হাসান।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ অংশীদারত্বের মাধ্যমে মার্কেন্টাইল ব্যাংকের রপ্তানি ও আমদানিকারক গ্রাহকদের জন্য আন্তর্জাতিক বাণিজ্য অর্থায়ন সুবিধা সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি রপ্তানি-আমদানি কার্যক্রমে অর্থায়নের বিকল্প বাড়ানো এবং আন্তর্জাতিক বাণিজ্যে গ্রাহকদের আর্থিক সক্ষমতা জোরদার করতেও এ উদ্যোগ ভূমিকা রাখতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় খবর

জনতা ইন্স্যুরেন্সের আর্থিক অগ্রযাত্রা, নয় মাসে আয় বেড়ে ১.৩৬ টাকা

Business Times24

মার্কেন্টাইল ব্যাংক ও ট্রেডউইন্ডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

Update Time : ০৬:২৪:১৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬