বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান এসকিউ গ্রুপ এবং দেশীয় প্রযুক্তি প্রতিষ্ঠান ই-ট্র্যাকার সল্যুশন-এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যার লক্ষ্য হলো আধুনিক Sales Force Management System বাস্তবায়নের মাধ্যমে বিক্রয় কার্যক্রমকে ডিজিটাল এবং তথ্যভিত্তিক করে তোলা।
এই cutting-edge সিস্টেমের মাধ্যমে এসকিউ গ্রুপের বিক্রয় টিম ও গ্রাহকদের কার্যক্রম রিয়েল-টাইমে মনিটর ও বিশ্লেষণ করা সম্ভব হবে, যা ব্যবসায়িক পারফরম্যান্স এবং সিদ্ধান্ত গ্রহণে দেবে নতুন মাত্রা।
চুক্তি স্বাক্ষর ও ইমপ্লিমেন্টেশন কিকঅফ সম্প্রতি গাজীপুরের প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা ড্রিম স্কয়ার রিসোর্টে অনুষ্ঠিত হয় ।

চুক্তিতে এসকিউ গ্রুপ-এর পক্ষে স্বাক্ষর করেন পরিচালক এ. জেড. এম. নুরুল কাদের, এবং ই-ট্র্যাকার সল্যুশনের পক্ষে স্বাক্ষর করেন ব্যবস্থাপনা পরিচালক সাখাওয়াত রনি।
অনুষ্ঠানে ই-ট্র্যাকার সল্যুশন-এর পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন হাসান মাহমুদ — প্রধান পরিচালন কর্মকর্তা (COO) মোঃ সাজিদ খান — সফটওয়্যার কোয়ালিটি অ্যাসিউরেন্স অফিসার এছাড়াও এসকিউ গ্রুপ-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন এ. জেড. এম. মনজুরুল কাদের — চেয়ারম্যান, এসকিউ গ্রুপ ও এসকিউ ইলেকট্রিক্যালস লিমিটেড, মোঃ আবদুল্লাহ আল মাসুম — পরিচালক, সেলস ও মার্কেটিং, মোহাম্মদ মামুনুর রশীদ চৌধুরী — চিফ ফিনান্সিয়াল অফিসার (সিএফও), মোঃ আরিফুল ইসলাম — পরিচালক, ট্রেডিং ও প্ল্যানিং, সেলস ও মার্কেটিং, সুহাস মজুমদার — জেনারেল ম্যানেজার, এমআইএস, মোঃ দিদার হোসেন সোহেল — সিনিয়র ম্যানেজার, এইচআর ও অ্যাডমিন,শওকত আলী ভূঁইয়া — সিনিয়র ম্যানেজার, এইচআর ও অ্যাডমিন, এসকিউ গ্রুপ এই অংশীদারিত্বকে একটি “মাইলস্টোন মুভ” হিসেবে দেখছে, যা তাদের সেলস অপারেশনকে আরও স্মার্ট, গতিশীল এবং তথ্যনির্ভর করে তুলবে।
ই-ট্র্যাকার সল্যুশন এর পক্ষ থেকে জানানো হয় “আমরা শুধু সফটওয়্যার নয়, দেই কার্যকর ব্যবসায়িক সমাধান যা একটি কোম্পানিকে তার ভবিষ্যতের সিদ্ধান্ত গ্রহণে কার্যকর ভূমিকা পালন করে।

নিজস্ব প্রতিবেদক 

























