রাজনৈতিক দলগুলো ‘পাশে থাকার’ বার্তা দিলেও সরকারকে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে তাগিদ দিয়েছে।
মাইলস্টোন স্কুল ও কলেজে জঙ্গি বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনার পর ক্ষোভ-বিক্ষোভের মধ্যে চার রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করে ‘ঐক্যবদ্ধ থাকার’ আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
অন্যদিকে জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা বলেছেন, আগের মতই মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন তারা। সেই সঙ্গে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকারকে ‘কঠোর’ হতে বলেছেন।
প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় মঙ্গলবার রাতের এ বৈঠকে ইসলামী আন্দোলন ও জামায়াতে ইসলামী ছাড়াও বিএনপি এবং এনসিপির জ্যেষ্ঠ নেতারা অংশ নেন। তবে বৈঠক শেষে তারা সাংবাদিকদের সামনে কোনো কথা বলেননি।


নিজস্ব প্রতিবেদক 

























