০১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

যুদ্ধবিরতি শেষে ইউক্রেনে রাশিয়ার হামলা, নিহত ২৬

The gallery was not found!

যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ইউক্রেনের দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালিয়েছে রাশিয়া। জাপোরিঝঝিয়া অঞ্চলের একটি গ্রামে মানবিক সহায়তা বিতরণের জন্য ব্যবহৃত স্কুলে চালানো এ হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন উদ্ধারকর্মী ও চারজন পুলিশ সদস্য রয়েছেন।

হামলায় স্কুল ভবনটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। যুদ্ধবিরতির মধ্য দিয়ে শান্তির পথে অগ্রগতির যে ক্ষীণ সম্ভাবনা তৈরি হয়েছিল, নতুন এই হামলায় তা আবারও অনিশ্চিত হয়ে পড়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং জাপোরিঝঝিয়া অঞ্চলের ভারপ্রাপ্ত গভর্নর মিখাইলো সেমিকিন হতাহতের বিষয়টি জানিয়েছেন।

সোমবারের এ হামলার কয়েক ঘণ্টা আগে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে কার্যকর থাকা যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়। স্থানীয়ভাবে কার্যকর হওয়া এ যুদ্ধবিরতির মাধ্যমে রাশিয়ার নিয়ন্ত্রণাধীন ওলেশকি শহরে মানবিক অভিযান পরিচালনা করা হয়েছিল।

মানবিক সহায়তা বিতরণের সময় হামলা

জেলেনস্কি জানিয়েছেন, প্রতি সোমবার ওই স্কুলে স্থানীয় মানুষের মধ্যে মানবিক সহায়তা বিতরণ করা হতো। সহায়তা নিতে লোকজন সেখানে পৌঁছানোর পর রাশিয়া প্রথম দফায় কয়েকটি বিমান থেকে বোমা ফেলে। পরে দ্বিতীয় দফায় আশ্রয়কেন্দ্র লক্ষ্য করে আবারও হামলা চালানো হয়।

ইউক্রেনের জরুরি সেবা বিভাগের প্রকাশ করা ভিডিও ফুটেজে হামলার পর স্কুল ভবনটি ধসে পড়তে দেখা গেছে। ভবনটির ধ্বংসস্তূপ থেকে উদ্ধারকর্মীরা হতাহতদের উদ্ধারে কাজ করেন।

নিহত উদ্ধারকর্মীদের পরিচয়ও প্রকাশ করেছে জরুরি সেবা বিভাগ। তাঁরা হলেন ৪৪ বছর বয়সী ডেনিস কোনোভালেঙ্কো ও ওলেক্সি সুশচেভস্কি। এক বিবৃতিতে বিভাগটি জানায়, তাঁরা প্রতিদিন মানুষের সহায়তায় এগিয়ে যেতেন এবং বিপজ্জনক পরিস্থিতিতে অন্যদের জীবন রক্ষায় কাজ করতেন।

জেলেনস্কি বলেন, ওলেশকিতে যুদ্ধবিরতির পর শান্তির পথে অগ্রগতির সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু নতুন হামলার মধ্য দিয়ে রাশিয়া বিপরীত বার্তা দিয়েছে। তাঁর মতে, এ ধরনের হত্যাকাণ্ডের জবাব দেওয়া প্রয়োজন।

যুদ্ধবিরতি বাড়ানোর প্রস্তাব প্রত্যাখ্যান

রাশিয়ার ২০২২ সালের আগ্রাসনের পর দুই দেশের মধ্যে চলমান যুদ্ধে ওলেশকির যুদ্ধবিরতিকে দীর্ঘতম বিরতি হিসেবে উল্লেখ করা হয়েছে। গত মঙ্গলবার থেকে কার্যকর হওয়া এ যুদ্ধবিরতি রোববার শেষ হয়। যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের মধ্যস্থতায় রাশিয়ার নিয়ন্ত্রণাধীন ওলেশকি শহরে মানবিক অভিযান পরিচালনার জন্য এটি কার্যকর হয়েছিল।

যুদ্ধবিরতির সময় কোনো পক্ষই লঙ্ঘনের অভিযোগ করেনি। তবে মেয়াদ বাড়ানোর জন্য কিয়েভের দেওয়া প্রস্তাব মস্কো প্রত্যাখ্যান করেছে বলে ১ নভেম্বর এএফপিকে জানিয়েছেন ইউক্রেনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা।

আলোচনায় ফেরার উদ্যোগ

যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ জানিয়েছেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আলোচনা আগামী সপ্তাহে আবার শুরু হওয়ার কথা রয়েছে। ১০ ও ১১ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে এ আলোচনা অনুষ্ঠিত হবে।

অন্যদিকে, ইউক্রেনের সামরিক বাহিনীর অভিযোগ, যুদ্ধবিরতির সময় নিজেদের অবস্থান আরও শক্তিশালী করেছে রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, যুদ্ধের বিরতি নিজেদের অবস্থান পুনর্গঠনে ব্যবহার করা স্বাভাবিক। অতীতে ইউক্রেনের সেনাবাহিনীও এমন বিরতি কাজে লাগিয়েছে বলে অভিযোগ করেন তিনি।

পেসকভ ওলেশকির মানবিক অভিযানকে সফল উল্লেখ করে বলেন, সেখানে সব পক্ষের মধ্যে ভালো সহযোগিতা হয়েছে। অভিযানে রাশিয়া ও ইউক্রেনের মানবাধিকারবিষয়ক কর্মকর্তারা যুক্ত ছিলেন। এর আওতায় মানুষকে ইউক্রেনের নিয়ন্ত্রণাধীন ভূখণ্ড এবং রাশিয়ার সঙ্গে যুক্ত ক্রিমিয়ায় সরিয়ে নেওয়া হয়।

তবে এ ধরনের নতুন কোনো মানবিক অভিযান আয়োজনের পরিকল্পনা আপাতত নেই বলে জানিয়েছে ক্রেমলিন। নতুন হামলার পর যুদ্ধবিরতি ও শান্তি আলোচনার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় খবর

দেশীয় ফ্যাশনে আস্থার প্রতীক ফিট এলিগ্যান্স, নেতৃত্বে সাফল্যের নতুন দিগন্ত

Business Times24

যুদ্ধবিরতি শেষে ইউক্রেনে রাশিয়ার হামলা, নিহত ২৬

Update Time : ১২:২২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬