০৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে গবেষণায় বৃত্তি, মিলবে টিউশন ফি ও ভাতা

The gallery was not found!

অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে গবেষণাভিত্তিক স্নাতকোত্তর ও পিএইচডি করার সুযোগ দিচ্ছে মেলবোর্ন গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপ। এ বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি মওকুফের পাশাপাশি জীবনযাত্রার ব্যয় নির্বাহে বছরে প্রায় ৩৪ লাখ টাকা ভাতা দেওয়া হবে। আন্তর্জাতিক শিক্ষার্থীরাও এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৩১ অক্টোবর ২০২৬।

যেসব বিষয়ে পড়ার সুযোগ

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও গবেষণাক্ষেত্রে এ বৃত্তির সুযোগ রয়েছে। এর মধ্যে রয়েছে কলা, মানবিক ও সামাজিক বিজ্ঞান, কৃষি, স্থাপত্য, ব্যবসায় শিক্ষা, অর্থনীতি, প্রকৌশল, শিক্ষা, পরিবেশ, খাদ্যবিজ্ঞান, স্বাস্থ্য, কম্পিউটারবিজ্ঞান, তথ্যপ্রযুক্তি, আইন, চারুকলা ও পরিবেশনশিল্প, সংগীত, বিজ্ঞান এবং ভেটেরিনারি বিজ্ঞান।

গবেষণায় আগ্রহী এবং সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা রয়েছে—এমন শিক্ষার্থীরা এসব ক্ষেত্রে উচ্চশিক্ষার জন্য আবেদন করতে পারবেন। তবে বিষয় ও প্রোগ্রামভেদে ভর্তির শর্ত আলাদা হতে পারে।

বৃত্তির আর্থিক সুবিধা

এ বৃত্তির আওতায় গবেষণাভিত্তিক স্নাতকোত্তর ডিগ্রির জন্য সর্বোচ্চ দুই বছর এবং পিএইচডির জন্য সর্বোচ্চ চার বছর পর্যন্ত টিউশন ফি মওকুফের সুযোগ রয়েছে।

এ ছাড়া ২০২৬ সালের পূর্ণকালীন অধ্যয়নের হারে নির্বাচিত শিক্ষার্থীদের বছরে ৩৯ হাজার ৫০০ অস্ট্রেলীয় ডলার পর্যন্ত জীবনযাত্রার ভাতা দেওয়া হবে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩৩ লাখ ৯৬ হাজার টাকা। এ অর্থ আবাসন, খাবার ও অন্যান্য দৈনন্দিন ব্যয় নির্বাহে সহায়তা করবে।

বৃত্তির আওতায় যাতায়াত ও স্বাস্থ্যবিমাসহ আরও কিছু আর্থিক সুবিধাও রয়েছে। তবে এসব সুবিধার পরিমাণ ও প্রযোজ্যতা সংশ্লিষ্ট বৃত্তির শর্ত অনুযায়ী নির্ধারিত হবে।

আবেদনের যোগ্যতা

এ বৃত্তিতে আবেদনের ক্ষেত্রে জাতীয়তার কোনো বিধিনিষেধ নেই। ফলে বাংলাদেশের শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। তবে আবেদনকারীকে মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের গবেষণাভিত্তিক স্নাতকোত্তর বা পিএইচডি প্রোগ্রামে ভর্তির যোগ্যতা পূরণ করতে হবে।

স্নাতকোত্তর পর্যায়ে আবেদনের জন্য সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি বা সমমানের যোগ্যতা প্রয়োজন। পিএইচডির ক্ষেত্রে প্রাসঙ্গিক উচ্চতর ডিগ্রি, গবেষণার অভিজ্ঞতা বা সমমানের যোগ্যতা চাওয়া হতে পারে। আবেদনকারীর পূর্ববর্তী শিক্ষাগত ফলাফল, গবেষণার দক্ষতা ও সম্ভাবনাও মূল্যায়ন করা হবে। প্রোগ্রামভেদে ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণসহ অতিরিক্ত শর্ত পূরণ করতে হতে পারে।

যেভাবে আবেদন করবেন

আবেদনের জন্য প্রয়োজন হবে শিক্ষাগত সনদ ও একাডেমিক ট্রান্সক্রিপ্ট, হালনাগাদ জীবনবৃত্তান্ত (সিভি) এবং দুটি সুপারিশপত্র। সংশ্লিষ্ট বিভাগ চাইলে গবেষণা প্রস্তাব, প্রকাশিত গবেষণাপত্র, লেখার নমুনা বা সৃজনশীল কাজের নমুনাও জমা দিতে হতে পারে। কিছু প্রোগ্রামে জিআরই বা জিম্যাট পরীক্ষার ফলাফল প্রয়োজন হতে পারে।

আগ্রহী প্রার্থীদের প্রথমে মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের পছন্দের গবেষণাভিত্তিক প্রোগ্রামের ভর্তি-শর্ত যাচাই করতে হবে। এরপর বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত নিয়মে ভর্তির আবেদন জমা দিতে হবে। বৃত্তির জন্য আলাদা আবেদন প্রয়োজন কি না, তা সংশ্লিষ্ট প্রোগ্রামের নির্দেশনা থেকে নিশ্চিত হতে হবে।

আবেদনের শেষ তারিখ ৩১ অক্টোবর ২০২৬। তাই প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করা জরুরি।

বৃত্তির বিস্তারিত তথ্য, যোগ্যতা ও আবেদনপ্রক্রিয়া জানতে মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের সরকারি ওয়েবসাইটের গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপ-সংক্রান্ত নির্দেশনা অনুসরণ করতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় খবর

বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের মধ্যে ২ হাজার কোটি টাকার চুক্তি স্বাক্ষর

Business Times24

মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে গবেষণায় বৃত্তি, মিলবে টিউশন ফি ও ভাতা

Update Time : ১১:৩৪:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬