১২:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

নারীদের যাতায়াতে আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ

The gallery was not found!

নারীদের স্কুল, কলেজ ও কর্মস্থলে যাতায়াত আরও সহজ করতে দ্রুত সময়ের মধ্যে ১০০টি নতুন পিংক বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার। বর্তমানে ১৩টি রুটে ১৪টি পিংক বাস চলাচল করলেও নারীদের যাতায়াতের চাহিদার তুলনায় এ সংখ্যা অপ্রতুল বলে জানিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

রোববার (২৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে অতিরিক্ত পিংক বাস চালুর উদ্যোগের কথা জানানো হয়।

কমিটির সভাপতি ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং এর অধীন বিভিন্ন বিভাগ ও দপ্তরের সার্বিক কার্যক্রম সম্পর্কে কমিটির সদস্যদের অবহিত করা হয়।

বৈঠকে জানানো হয়, বর্তমানে ১৩টি রুটে ১৪টি পিংক বাস চলাচল করছে। তবে নারীদের যাতায়াতের চাহিদার তুলনায় এই সংখ্যা যথেষ্ট নয়। এ কারণে দ্রুততম সময়ের মধ্যে আরও ১০০টি পিংক বাস চালুর ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ সময় সড়ক ও মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে মন্ত্রণালয়ের পরিকল্পনা ও গৃহীত বিভিন্ন কার্যক্রম নিয়েও আলোচনা হয়।

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ঝুঁকিপূর্ণ মোড় ও দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়েও বৈঠকে আলোচনা করা হয়। এসব এলাকায় সড়ক সোজা ও প্রশস্ত করার পাশাপাশি ভবিষ্যতে নতুন সড়ক প্রকল্প গ্রহণের ক্ষেত্রে যথাসম্ভব সরলরেখায় সড়ক নির্মাণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।

এ ছাড়া কর্ণফুলী টানেলের সার্ভিস এলাকায় ৭২ একর জমির ওপর নির্মিত অত্যাধুনিক রিসোর্টটির বর্তমান অবস্থা সরেজমিনে পরিদর্শনের উদ্যোগ নিতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়কে সুপারিশ করেছে স্থায়ী কমিটি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মন্ত্রণালয়কে বলা হয়েছে।

বৈঠকে কমিটির সদস্য ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, লুৎফর রহমান, মো. রুহুল আমীন দুলাল, মোহাম্মদ আক্তারুজ্জামান, নেওয়াজ হালিমা আরলী, মো. রফিকুল ইসলাম খান ও মো. মতিয়ার রহমান অংশ নেন। বিশেষ আমন্ত্রণে সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী মো. রাজিব আহসানও বৈঠকে যোগ দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় খবর

বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের মধ্যে ২ হাজার কোটি টাকার চুক্তি স্বাক্ষর

Business Times24

নারীদের যাতায়াতে আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ

Update Time : ১১:৩৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬