১২:০৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

জেদ্দা, মক্কা ও তাইফে জরুরি সতর্কতা জারি: বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ

The gallery was not found!

সৌদি আরবের পশ্চিমাঞ্চলীয় তিন প্রধান অঞ্চল—জেদ্দা, মক্কা ও তাইফে ‘সম্ভাব্য বিপদের’ তীব্র ঝুঁকি প্রকাশ করে জরুরি সতর্কতা জারি করেছে দেশটির সিভিল ডিফেন্স।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ‘ন্যাশনাল আর্লি ওয়ার্নিং প্ল্যাটফর্ম ফর ইমার্জেন্সিজ’-এর মাধ্যমে নাগরিকদের কাছে এই জরুরি বার্তা ও দিকনির্দেশনা পাঠানো হয়।

সৌদি সিভিল ডিফেন্স জানিয়েছে, ন্যাশনাল আর্লি ওয়ার্নিং প্ল্যাটফর্ম ফর ইমার্জেন্সিজের মাধ্যমে এসব সতর্কতা জারি করা হয়েছে।

তবে সম্ভাব্য বিপদের ধরন সম্পর্কে কর্তৃপক্ষ বিস্তারিত কিছু জানায়নি।

বাসিন্দাদের শান্ত থাকতে এবং দ্রুত নিকটস্থ নিরাপদ স্থানে চলে যেতে বলা হয়েছে। সম্ভব হলে ভবনের ভেতরে অথবা জানালা থেকে দূরে কোনো অভ্যন্তরীণ কক্ষে অবস্থান করতে বলা হয়েছে এবং বিপদ কেটে না যাওয়া পর্যন্ত সেখানে থাকতে বলা হয়েছে।

সিভিল ডিফেন্স খোলা জায়গা, জানালা, বারান্দা ও ছাদ থেকে দূরে থাকারও পরামর্শ দিয়েছে। বাইরে থাকা ব্যক্তিদের নিকটস্থ ভবনে প্রবেশ করতে অথবা শক্ত কোনো স্থাপনার আড়ালে আশ্রয় নিতে বলা হয়েছে।

সতর্কতা পাওয়া গাড়িচালকদের সেতু ও উঁচু ভবন থেকে দূরে নিরাপদ স্থানে গাড়ি থামাতে বলা হয়েছে। একই সঙ্গে জনসাধারণকে জমায়েত ও ঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে চলার এবং সরকারি চ্যানেলের মাধ্যমে দেওয়া নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।

সাম্প্রতিক দিনগুলোতে সৌদি আরব ও ইয়েমেনের হুথি গোষ্ঠীর মধ্যে সংঘাত বেড়ে যাওয়ার মধ্যেই এসব সতর্কতা জারি করা হলো। হুথিরা সাম্প্রতিক সময়ে সৌদি আরবের বিভিন্ন শহর ও অবকাঠামো লক্ষ্য করে ধারাবাহিকভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। জবাবে সৌদি বাহিনী ইয়েমেনে হুথিদের অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে। সূত্র: আনাদোলু এজেন্সি

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় খবর
Business Times24

জেদ্দা, মক্কা ও তাইফে জরুরি সতর্কতা জারি: বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ

Update Time : ০৭:০০:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬