০৯:৫০ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

এফআইইউর ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

The gallery was not found!

উৎসবমুখর পরিবেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এফআইইউ) ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে দিনব্যাপী এসব কর্মসূচি হয়।

সকালে এফআইইউ ম্যারাথন-২০২৬-এর মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে আমন্ত্রিত অতিথিরা ক্যাম্পাসে উপস্থিত হলে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর দেশাত্মবোধক সংগীত পরিবেশন এবং কেক কাটার আয়োজন করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকীর দ্বিতীয় পর্বে বিশ্ববিদ্যালয়ের শেখ কবির হোসেন সেমিনার হলে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের প্রামাণ্যচিত্র প্রদর্শনের পাশাপাশি এফআইইউ ম্যারাথন-২০২৬-এর বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) ড. মো. মুঞ্জুর ই খোদা তরফদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোহাম্মদ ইউনুস।

অনুষ্ঠানে বোর্ড অব ট্রাস্টিজের সদস্য, ফারইস্ট সোশ্যাল ফাউন্ডেশনের সদস্য, সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, মানবসম্পদ উন্নয়ন এবং ভবিষ্যৎ অগ্রযাত্রা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা উচ্চশিক্ষার প্রসার, দক্ষ মানবসম্পদ তৈরি এবং শিক্ষার্থীদের যুগোপযোগী শিক্ষা প্রদানে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

পরে বিশ্ববিদ্যালয়ের সার্বিক কল্যাণ, সমৃদ্ধি ও উত্তরোত্তর সাফল্য কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া শেষে অতিথি, শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

দুপুর ২টা ৩০ মিনিট থেকে শুরু হয় প্রতিষ্ঠাবার্ষিকীর সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। বিভিন্ন পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

উল্লেখ্য, ২০১৩ সালের ১৫ সেপ্টেম্বর ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সরকারের অনুমোদন লাভ করে। প্রতিষ্ঠার পর থেকে উচ্চশিক্ষার প্রসার, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং শিক্ষার্থীদের যুগোপযোগী শিক্ষা প্রদানের লক্ষ্যে কাজ করে আসছে বিশ্ববিদ্যালয়টি। ১৩ বছরের যাত্রায় শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমে ধারাবাহিক সাফল্যের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে এফআইইউ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় খবর

বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের মধ্যে ২ হাজার কোটি টাকার চুক্তি স্বাক্ষর

Business Times24

এফআইইউর ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Update Time : ০৬:২৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬