অতিথিরা আসার আগেই শুরু হয়ে যায় দৌড়ঝাঁপ। রান্না শেষ হয়েছে কি না, খাবার সবার জন্য যথেষ্ট হবে কি না, পানীয় ফুরিয়ে যাবে কি না—এমন হাজারো চিন্তায় অনেক সময় ডিনার পার্টির আয়োজকই হয়ে পড়েন সবচেয়ে ব্যস্ত মানুষ। অথচ আয়োজনের আসল আনন্দ তো অতিথিদের সঙ্গে বসে গল্প করা, হাসি-আড্ডায় সময় কাটানো।
সেই ব্যস্ততা ও দুশ্চিন্তা কমাতেই এখন জনপ্রিয় হচ্ছে আগে থেকে খাবার প্রস্তুত রাখা, কম রান্নায় আয়োজন এবং সহজলভ্য উপকরণ দিয়ে বিশেষ মেনু তৈরির কৌশল। ২০২৬ সালে এসব বিষয় নিয়ে অনলাইনে খোঁজও বেড়েছে। এক জরিপে দেখা গেছে, প্রায় পাঁচজনের একজন ব্রিটিশ এ বছর কোনো না কোনো হোস্টিং বিপর্যয়ের মুখে পড়েছেন। খাবার রান্নায় দেরি হওয়া, পানীয় ফুরিয়ে যাওয়া, খাবার কম পড়ে যাওয়া কিংবা প্রয়োজনীয় উপকরণ ভুলে যাওয়ার ভয়ও রয়েছে অনেকের।
তবে নিখুঁত ডিনার পার্টির জন্য ঘণ্টার পর ঘণ্টা রান্নাঘরে আটকে থাকার প্রয়োজন নেই। বরং একটু পরিকল্পনা, সঠিক পরিবেশন আর কয়েকটি বুদ্ধিদীপ্ত কৌশলেই আয়োজন হতে পারে অনেক বেশি স্বচ্ছন্দ ও আনন্দময়। হোস্টিং বিশেষজ্ঞ আলেকজান্দ্রার পরামর্শে জেনে নেওয়া যাক—কীভাবে অতিথিদের মুগ্ধ করবেন, অথচ নিজেও হারিয়ে যাবেন না রান্নাঘরের ব্যস্ততায়।

নিজস্ব প্রতিবেদক 
























