০৪:০০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

বিমানবন্দরে ডেনিম জ্যাকেট চুরি, সিসিটিভির নজর এড়িয়েও ধরা খেলেন যুবক

The gallery was not found!

সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর থেকে জ্যাকেট চুরির ঘটনায় দীর্ঘ দুই বছর পর এক ব্রিটিশ নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।

বিমানবন্দরে একটি দোকান থেকে জ্যাকেটটি চুরি করার অভিযোগে অবশেষে তিনি ধরা পড়লেন।

২৬ বছর বয়সী ওই ব্রিটিশ নাগরিকের বিরুদ্ধে অভিযোগ, ২০২৪ সালের আগস্টে বিমানবন্দরের একটি দোকান থেকে তিনি প্রায় ৩৫০ সিঙ্গাপুর ডলার মূল্যের একটি নীল ডেনিম জ্যাকেট চুরি করেন।

পুলিশ জানায়, ২০২৪ সালের ১৪ আগস্ট সন্ধ্যায় চাঙ্গি বিমানবন্দরের একটি দোকানের কর্মী ম্যানিকুইনের গায়ে থাকা একটি নীল ডেনিম জ্যাকেট খুঁজে না পেয়ে বিষয়টি পুলিশকে জানান।

দোকানের সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি ম্যানিকুইন থেকে জ্যাকেটটি খুলে নেন এবং মূল্য পরিশোধ না করেই দোকান থেকে বেরিয়ে যান।জ্যাকেটটির দাম ছিল প্রায় ৩৫০ সিঙ্গাপুর ডলার, যা বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ৩৪ হাজার টাকার কাছাকাছি।

পুলিশ ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করার আগেই তিনি সিঙ্গাপুর ছেড়ে চলে যান। দুই বছর পর গত ১৫ আগস্ট ওই ব্যক্তি আবার সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরে ট্রানজিটে ছিলেন। এ সময় পুলিশ তাকে গ্রেপ্তার করে।

মঙ্গলবার (২৫ আগস্ট) তার বিরুদ্ধে চুরির অভিযোগ আনা হয়।সিঙ্গাপুর পুলিশ জানিয়েছে, দোকান চুরির ঘটনাকে তারা গুরুত্বের সঙ্গে দেখে এবং আইন অনুযায়ী অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ সতর্ক করে বলেছে, কোনো অপরাধ করার পর সিঙ্গাপুর ছেড়ে গেলেই যে পুলিশের হাত থেকে রক্ষা পাওয়া যাবে—এমনটা মনে করা উচিত নয়।

পুলিশ একই সঙ্গে আরেকটি চুরির ঘটনাও জানিয়েছে।চলতি বছরের ১১ জুন এক ৫০ বছর বয়সী পোলিশ নারী বিমানবন্দরের একটি টার্মিনালের দোকান থেকে দুটি বোতল পারফিউম চুরি করেন বলে অভিযোগ।

সিঙ্গাপুর ছাড়ার আগে ট্রানজিট এলাকায় তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার তার বিরুদ্ধেও চুরির দুটি অভিযোগ আনা হয়েছে।

সিঙ্গাপুরের আইনে চুরির অপরাধে দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ সাত বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় খবর

ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত হতে পারে ব্লু ইকোনমি: শিক্ষামন্ত্রী

Business Times24

বিমানবন্দরে ডেনিম জ্যাকেট চুরি, সিসিটিভির নজর এড়িয়েও ধরা খেলেন যুবক

Update Time : ০৫:২৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬