০৫:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

টানা বাড়ার পর দেশের বাজারে কমল স্বর্ণের দাম

The gallery was not found!

বিশ্ববাজারে টানা ঊর্ধ্বমুখী থাকার পর অবশেষে কিছুটা কমেছে স্বর্ণের দাম। মঙ্গলবার (২৫ আগস্ট) দিনের শুরুতে আন্তর্জাতিক বাজারে মূল্যবান ধাতুটির দাম তিন মাসেরও বেশি সময়ের মধ্যে কমেছে। এরআগের দিনই উঠেছিল শীর্ষে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আজ বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টার দিকে স্পট গোল্ডের দাম ০ দশমিক ২ শতাংশ কমে যায়। এতে প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ৬৪০ দশমিক ৩৯ ডলারে দাঁড়ায়। আর যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচার অপরিবর্তিত থেকে ৪ হাজার ৬৯৬ ডলারে অবস্থান করে।

বাজার বিশ্লেষকরা বলছেন, সাময়িকভাবে দাম কমলেও স্বর্ণের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ শক্তিশালী রয়েছে। আইজি মার্কেট অ্যানালিস্ট টনি সাইকামোরের মতে, দাম কমলে ক্রেতারা আবার বাজারে প্রবেশ করতে পারেন। এতে স্বর্ণের দাম ধীরে ধীরে ৪ হাজার ৯০০ থেকে ৫ হাজার ডলারের নতুন প্রতিরোধস্তর স্পর্শ করতে পারে।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ দীর্ঘমেয়াদি নোট ও বন্ড পুনঃক্রয় কার্যক্রমে তারল্য সহায়তার পরিমাণ দ্বিগুণ করার ঘোষণা দেওয়ার পর স্বর্ণের দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। এতে মার্কিন ডলারের মূল্য কমে যাওয়ার আশঙ্কা বাড়ে, যা স্বর্ণের দামকে আরও সমর্থন দেয়।

সাধারণত মূল্যস্ফীতির বিরুদ্ধে স্বর্ণের নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচনা করা হয়। তবে সুদের হার বেশি থাকলে কোনো সুদ বা মুনাফা না দেওয়া স্বর্ণের আকর্ষণ কিছুটা কমে যায়।

এদিকে ভূরাজনৈতিক উত্তেজনাও স্বর্ণের বাজারে প্রভাব ফেলছে। যুক্তরাষ্ট্র নতুন করে নিষেধাজ্ঞা বাড়ানোর পর ইরান পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।

স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে রুপার দাম ১ দশমিক ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৬৮ দশমিক ০১ ডলারে দাঁড়িয়েছে। প্লাটিনামের দাম কমেছে ১ দশমিক ২ শতাংশ, আর প্যালাডিয়ামের দাম প্রায় ১ শতাংশ কমেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় খবর

নিত্যপণ্যের দামে বাজারের বাজেট এলোমেলো

Business Times24

টানা বাড়ার পর দেশের বাজারে কমল স্বর্ণের দাম

Update Time : ১১:১০:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬