০৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠানের আমানত ফেরত দিতে আসছে স্কিম

The gallery was not found!

ব্যাংক-বহির্ভূত চার আর্থিক প্রতিষ্ঠানের আমানতকারীদের অর্থ ফেরত দিতে একটি ‘স্কিম’ ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক।

সরকারের কাছ থেকে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ ও সম্মতি পাওয়ার পর এ স্কিম ঘোষণা করা হবে বলে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফর হোসেন খান জানিয়েছেন।

গত ৯ আগস্ট আভিভা ফাইন্যান্স লিমিটেড, ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এবং ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডকে ‘অকার্যকর’ ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক।

একই সঙ্গে কোম্পানিগুলোর পরিচালক পর্ষদ বাতিল করে তাদের যাবতীয় দায়িত্ব পালনে প্রশাসক বসানো হয়।

এই চার কোম্পানির মধ্যে আভিভা ফাইন্যান্স ছাড়া বাকি তিনটি পুঁজিবাজারে তালিকাভুক্ত। ‘অকার্যকর’ ঘোষণার পরদিন এসব কোম্পানির শেয়ার লেনদেন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলেন, ‘স্কিমের’ আওতায় চার কোম্পানির আমানতকারীদের ধাপে ধাপে পুরো অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়ার নীতিমালা চূড়ান্ত করা হচ্ছে। প্রয়োজনীয় কাজ চলছে, অর্থ পেলে স্কিম ঘোষণা করা হবে। সেটা কবে হবে, তা এখনো ঠিক হয়নি।

তবে কেন্দ্রীয় ব্যাংকের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, চলতি সপ্তাহের শেষ নাগাদ বা আগামী সপ্তাহে স্কিম ঘোষণার প্রস্তুতি নিয়ে এগোচ্ছে বাংলাদেশ ব্যাংক।

প্রস্তাবিত স্কিমে চার কোম্পানির ব্যক্তি আমানতকারীদের সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত প্রথম ধাপে ফেরত দেওয়ার ব্যবস্থা রাখা হচ্ছে।

এর বেশি আমানত থাকলে বাকি অর্থ কিস্তিতে দেওয়ার প্রস্তাব রয়েছে। কোন কিস্তি কত তারিখে দেওয়া হবে, তার একটি সূচিও স্কিমে থাকবে।

চার কোম্পানিতে প্রশাসক বসলেও অবসায়ন হবে না কি, একীভূতকরণ করা হবে বা মূলধন বাড়ানোর সুযোগ দেওয়া হবে কি না–সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি নিয়ন্ত্রক সংস্থা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় খবর

ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত হতে পারে ব্লু ইকোনমি: শিক্ষামন্ত্রী

Business Times24

চার আর্থিক প্রতিষ্ঠানের আমানত ফেরত দিতে আসছে স্কিম

Update Time : ০৭:১২:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬