০২:৪০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রের নেভাদায় ভয়াবহ দাবানল, ৯০ হাজার মানুষকে জরুরি স্থানান্তরের নির্দেশ

The gallery was not found!

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের রেনো শহরের শহরতলিতে অনিয়ন্ত্রিতভাবে ছড়িয়ে পড়েছে এক তীব্র দাবানল। আগুন দ্রুত বসতি এলাকার দিকে ধেয়ে আসায় রেনো ও এর আশপাশের অঞ্চলের প্রায় ৯০ হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এলাকা খালি করার নির্দেশ জারি করার পাশাপাশি সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।

এরই মধ্যে ছয়জন আহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। প্রবল ও অনিয়মিত বাতাস আগুন দ্রুত ছড়িয়ে পড়ার অন্যতম কারণ বলে জানা গেছে।
ওয়াশো কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন নেভাদার গভর্নর জো লম্বার্দো। দাবানল নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষায় ন্যাশনাল গার্ড মোতায়েনের নির্দেশও দিয়েছেন তিনি।

লম্বার্দো বলেন, এটি একটি সক্রিয় ও দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতি। ক্ষতিগ্রস্ত এলাকার সবাইকে সতর্ক থাকতে এবং স্থানীয় কর্মকর্তাদের নির্দেশনা মেনে চলার আহ্বান জানাচ্ছি।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, মানুষের কর্মকাণ্ড থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। শনিবার স্থানীয় সময় সকাল ১১টা ১৫ মিনিটে প্রথম আগুন শনাক্ত করা হয়।

ওয়াশো জরুরি তথ্যকেন্দ্রের হিসাবে, রোববার সন্ধ্যা পর্যন্ত প্রায় ১৫ হাজার একর এলাকা পুড়ে গেছে। তবে আগুনের কোনো অংশই তখন পর্যন্ত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

স্থানীয় জরুরি সেবা বিভাগ জানিয়েছে, প্রায় ১৩ হাজার ৭০০ বাড়ি সরিয়ে নেওয়ার আওতাভুক্ত এলাকায় রয়েছে। বাস্তুচ্যুত বাসিন্দাদের জন্য দুটি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। আহত ছয়জনের মধ্যে তিনজনই আগুন নিয়ন্ত্রণে কাজ করা জরুরি সেবা কর্মী।

দাবানলের কারণে সোমবার ওয়াশো কাউন্টির প্রায় সব স্কুল বন্ধ থাকবে। একই সঙ্গে বিভিন্ন সড়কে ব্যাপকভাবে যান চলাচল বন্ধ করা হয়েছে।

রেনো শহরে অবস্থিত নেভাদা বিশ্ববিদ্যালয় জানিয়েছে, তাদের নিয়মিত কার্যক্রম আপাতত চলবে। তবে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

দাবানল নিয়ন্ত্রণে বড় আকারের উড়োজাহাজ ও হেলিকপ্টার থেকে পানি এবং অগ্নিনির্বাপক রাসায়নিক ছোড়া হচ্ছে।

রেনোর পশ্চিমে ‘হক মেডো ট্রেইল’-এর কাছে আগুনের সূত্রপাত হওয়ায় এর নাম দেওয়া হয়েছে হক ফায়ার।

পশ্চিম নেভাদায় অবস্থিত রেনো শহরের জনসংখ্যা প্রায় ২ লাখ ৮০ হাজার। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সীমান্তের কাছাকাছি এই শহর।

ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন (এনওএএ) জানিয়েছে, যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্যগুলোতে দাবানল সাধারণ ঘটনা। বর্তমানে নেভাদায় তিনটি বড় দাবানলসহ পুরো যুক্তরাষ্ট্রে মোট ৭৯টি বড় দাবানল সক্রিয় রয়েছে। তবে এসব আগুনের বেশির ভাগই গ্রামাঞ্চল ও কম জনবসতিপূর্ণ এলাকায় সীমাবদ্ধ থাকে; জনবসতিতে ছড়িয়ে পড়ার ঘটনা তুলনামূলকভাবে কম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় খবর
Business Times24

যুক্তরাষ্ট্রের নেভাদায় ভয়াবহ দাবানল, ৯০ হাজার মানুষকে জরুরি স্থানান্তরের নির্দেশ

Update Time : ০৬:৩৬:২৭ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬