০২:৪১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

গৃহহীন মায়ের শিশুর জন্য দুধ গরম, মন্ত্রীর ধমকে তুমুল বিতর্ক

The gallery was not found!

কলকাতার পার্ক স্ট্রিট এলাকায় ফুটপাতে নিজের শিশুর জন্য দুধ গরম করার সময় এক গৃহহীন নারীর ওপর ক্ষোভ প্রকাশ করেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। ফুটপাতে উন্মুক্তভাবে আগুন জ্বালানো এবং পরিবেশ ও নিরাপত্তাজনিত ঝুঁকি তৈরি করার অভিযোগে তিনি ওই নারীর প্রতি অসন্তোষ জানান। তবে প্রত্যক্ষদর্শীদের একাংশের মতে, একজন গৃহহীন মায়ের শিশুর প্রতি এমন মানবিক সংকটে কড়া মনোভাব দেখানো অনুচিত ছিল।

ওই নারীকে কঠোর ভাষায় শাসনের পাশাপাশি ফুটপাত থেকে তার জিনিসপত্র সরিয়ে নেওয়ার নির্দেশ দেন তিনি। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সমালোচনার মুখে পড়েছেন বিজেপির এই মন্ত্রী।

শনিবার পার্ক স্ট্রিট এলাকায় পরিদর্শনে বেরিয়ে ফুটপাতে জ্বলন্ত উনুন দেখতে পান আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল। এরপর গাড়ি থামিয়ে তিনি ওই নারীকে রাস্তায় কেন রান্না করছেন, তা জানতে চান।

জবাবে নারীটি পাশে কোলে থাকা শিশুকে দেখিয়ে বলেন, তিনি রান্না করছেন না; শুধু শিশুর জন্য সামান্য দুধ গরম করছেন।

এ কথা শুনে মন্ত্রী ক্ষুব্ধ হয়ে ওই নারীকে প্রশ্ন করেন, পার্ক স্ট্রিটের ফুটপাতে শিশুর জন্য দুধ গরম করার অনুমতি তাকে কে দিয়েছে। পাশাপাশি সেখানে সংসার না পাতার জন্যও তাকে সতর্ক করেন।

এরপর সঙ্গে থাকা পুলিশ কর্মকর্তাদের ফুটপাত হকারমুক্ত রাখার নির্দেশ দেন অগ্নিমিত্রা পাল। তিনি পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ফুটপাত খালি রাখা তাদের দায়িত্ব। এ জন্য তাকে সেখানে গিয়ে পরিস্থিতি সামলাতে হচ্ছে বলেও ক্ষোভ প্রকাশ করেন তিনি।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়। বামপন্থি নারী সংগঠন অল ইন্ডিয়া ডেমোক্রেটিক উইমেনস অ্যাসোসিয়েশন মন্ত্রীর বক্তব্য ও আচরণের প্রতিবাদ জানিয়েছে।

এক বিবৃতিতে সংগঠনটি মন্ত্রীর প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানায়। তারা প্রশ্ন তোলে, একজন জনপ্রতিনিধি হয়ে কীভাবে একজন মায়ের সঙ্গে এমন আচরণ করতে পারেন। প্রান্তিক মানুষের সমস্যা সমাধানের উদ্যোগ না নিয়ে একজন নারী মন্ত্রীর অন্য এক নারীর প্রতি এমন আচরণকে অমানবিক ও নিন্দনীয় বলেও উল্লেখ করা হয়।

সংগঠনটি আরও দাবি করে, সরকারি নীতি ও অর্থনৈতিক বৈষম্যের কারণে অনেক মা বাধ্য হয়ে ফুটপাতে সন্তান লালন-পালন করছেন। তাই তাদের উচ্ছেদের বদলে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে সমস্যার সমাধান করা প্রয়োজন।

এদিকে বিষয়টি নিয়ে রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ভিডিওটি তিনি এখনো দেখেননি। তবে বিষয়টি খতিয়ে দেখে অগ্নিমিত্রা পালের সঙ্গে কথা বলবেন।

রোববার বিতর্কিত ওই এলাকায় গিয়ে ওই নারীর সঙ্গে দেখা করেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় এবং সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, ফুটপাত পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত থাকা উচিত। তবে ফুটপাত দখলমুক্ত করার প্রক্রিয়ায় মানবিক দৃষ্টিভঙ্গি থাকা প্রয়োজন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় খবর
Business Times24

গৃহহীন মায়ের শিশুর জন্য দুধ গরম, মন্ত্রীর ধমকে তুমুল বিতর্ক

Update Time : ০৬:১৩:১১ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬