০৫:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

ছয় মাসে অর্থনীতি ঘুরে দাঁড়াতে পারেনি, প্রবৃদ্ধি ৩ শতাংশের নিচে: দেবপ্রিয়

The gallery was not found!

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, ‘সরকার দায়িত্ব নেয়ার ছয় মাস পরও অর্থনীতি কাঙ্ক্ষিত গতিতে ঘুরে দাঁড়াতে পারেনি। প্রবৃদ্ধি ৩ শতাংশের নিচে নেমে এসেছে। রাজস্ব আদায়ে বড় ঘাটতি তৈরি হয়েছে।’

তিনি বলেন, ‘দীর্ঘস্থায়ী গ্যাস ও বিদ্যুৎ সংকটে শিল্প খাতে নতুন বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে। পাশাপাশি মূল্যস্ফীতি, তারল্য সংকট ও বাজারের অস্থিরতাও পুরোপুরি কাটেনি।’

সোমবার (২৪ আগস্ট) রাজধানীর একটি মিলনায়তনে সিপিডি আয়োজিত ‘সরকারের ছয় মাস: পারফরম্যান্স পর্যালোচনা’ শীর্ষক মিডিয়া ডায়ালগে এসব তথ্য তুলে ধরেন তিনি।

সিপিডির পর্যালোচনায় বলা হয়, বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের প্রথম ছয় মাসে অর্থনীতির ৩১টি প্রধান সূচকের মধ্যে ১৯টিতেই অবনতি হয়েছে। বিপরীতে প্রবাসী আয় ও বৈদেশিক মুদ্রার রিজার্ভসহ ১২টি সূচকে অগ্রগতি দেখা গেছে। অর্থনীতি ও সুশাসন-দুই ক্ষেত্রেই প্রত্যাশিত অগ্রগতি হয়নি।

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘নতুন সরকারের কাছে জনগণের প্রধান প্রত্যাশা ছিল অর্থনীতি ঘুরে দাঁড়াবে এবং সুশাসন প্রতিষ্ঠিত হবে। কিন্তু ছয় মাসের মূল্যায়নে এ দুই ক্ষেত্রেই আশাব্যঞ্জক অগ্রগতি দেখা যায়নি। বরং দুই ক্ষেত্রেই অস্বস্তি তৈরি হয়েছে।’

তিনি বলেন, ‘আগের সরকারের কাছ থেকে বর্তমান সরকার একটি ভঙ্গুর অর্থনীতি পেয়েছে। টাকা সংকট, দুর্বল ব্যাংকিং খাত, খেলাপি ঋণ, অর্থপাচার ও রাজস্ব ঘাটতির মতো বড় চ্যালেঞ্জ ছিল। তবে এসব সামলে অর্থনীতিকে ঘুরে দাঁড় করানোর ক্ষেত্রে আশানুরূপ গতি দেখা যায়নি।’

দুর্নীতি, চাঁদাবাজি, দখলবাজি, সিন্ডিকেট ও ‘মব কালচার’ বন্ধের প্রতিশ্রুতি থাকলেও বাস্তব চিত্র সন্তোষজনক নয় বলে মন্তব্য করেন দেবপ্রিয় ভট্টাচার্য।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় খবর

নিত্যপণ্যের দামে বাজারের বাজেট এলোমেলো

Business Times24

ছয় মাসে অর্থনীতি ঘুরে দাঁড়াতে পারেনি, প্রবৃদ্ধি ৩ শতাংশের নিচে: দেবপ্রিয়

Update Time : ০৪:৪০:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬