০২:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

এসএস পাওয়ারকে এলসি খোলার অনুমতি, ৩২ লাখ ডলার ছাড়

The gallery was not found!
এসএস পাওয়ার-১-এর জন্য প্রায় ৩২ লাখ ডলারের বৈদেশিক ঋণ ছাড় ও এলসি খোলার অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এ বিষয়ে বুধবার (১৯ আগস্ট) ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-২ (বিআরপিডি-২) একটি প্রজ্ঞাপন জারি করেছে। একই সঙ্গে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে একটি সার্কুলার পাঠানো হয়েছে।
এতে বলা হয়েছে, এসএস পাওয়ার-১ লিমিটেডের অনুকূলে পূর্বে অনুমোদিত বৈদেশিক মুদ্রার সিন্ডিকেটেড ঋণে রূপালী ব্যাংক পিএলসির অংশের অবশিষ্ট প্রায় ৩২ লাখ মার্কিন ডলার ছাড় এবং প্রতিষ্ঠানটির জন্য এলসি (লেটার অব ক্রেডিট) খোলার অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ১২১ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এসএস পাওয়ার-১ লিমিটেডের অনুকূলে পূর্বে অনুমোদিত বৈদেশিক মুদ্রার সিন্ডিকেটেড ঋণে রূপালী ব্যাংকের অংশের অবশিষ্ট ৩১ লাখ ৯৭ হাজার ৫৬১ দশমিক ২৮ মার্কিন ডলার ছাড় এবং এলসি খোলার ক্ষেত্রে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ (২০২৩ পর্যন্ত সংশোধিত)-এর ২৭কক(৩) ধারার বিধান প্রযোজ্য হবে না।
তবে কেন্দ্রীয় ব্যাংক স্পষ্ট করেছে, এ ঋণ সুবিধার বিপরীতে বাংলাদেশ ব্যাংকের কোনো আর্থিক দায় সৃষ্টি হবে না। ভবিষ্যতেও এ খাতে রূপালী ব্যাংক বাংলাদেশ ব্যাংকের কাছে কোনো ধরনের আর্থিক সহায়তা দাবি করতে পারবে না।
প্রজ্ঞাপনে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদ স্বাক্ষর করেছেন। একই বিষয়ে বিআরপিডি-২ বিভাগের পরিচালক মো. বায়েজিদ সরকার স্বাক্ষরিত সার্কুলার দেশের সব তফসিলি ব্যাংকে পাঠানো হয়েছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় খবর

নিত্যপণ্যের দামে বাজারের বাজেট এলোমেলো

Business Times24

এসএস পাওয়ারকে এলসি খোলার অনুমতি, ৩২ লাখ ডলার ছাড়

Update Time : ০৬:১০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬