০২:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রপতি পদে ভোট কাল, শপথ শুক্রবার সন্ধ্যায়

The gallery was not found!

 রাষ্ট্রপতি নির্বাচনে দুজন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কেউই নির্ধারিত সময়ে প্রার্থিতা প্রত্যাহার না করায় তফসিল অনুযায়ী, বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ করা হবে। রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হবে ক্ষমতাসীন দল বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াত নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের মধ্যে।

ভোটের পরে নবনির্বাচিত রাষ্ট্রপতি আগামী শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে শপথ নেবেন। সচিবালয় ও সংসদ সচিবালয়ের নির্ভরযোগ্য এ তথ্য নিশ্চিত করেছে।

এই বর্ণাঢ্য অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন- এমন বিশিষ্ট অতিথিদের মধ্যে রয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী-প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, রাজনীতিবিদ, সুপ্রিম কোর্টের বিচারপতি, ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তা এবং কূটনীতিকসহ আমন্ত্রিত অতিথিরা।

এদিকে, বঙ্গভবনে শুরু হয়েছে নতুন রাষ্ট্রপতিকে বরণ করার প্রস্তুতি। নিয়ম ও রেওয়াজ অনুযায়ী, পূর্ণ মর্যাদার সঙ্গে দেশের ২৩তম রাষ্ট্রপতিকে বরণ করে নেবে বঙ্গভবন। এরই মধ্যে বরণের মহড়ার প্রস্তুতি শুরু হয়েছে।

বঙ্গভবনের মতে নতুন রাষ্ট্রপতিকে বরণ করা এক মহাযজ্ঞের মতো কাজ। আনুষ্ঠানিকতার পাশাপাশি অনানুষ্ঠানিক কাজও রয়েছে। এর মধ্যে কোথাও যেন ত্রুটি না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হচ্ছে সংশ্লিষ্ট কর্মকর্তাদের। সব ধরনের রাষ্ট্রীয় আচার মানতেই এ উদ্যোগ বলে জানিয়েছেন বঙ্গভবনের কর্মকর্তারা।

রাষ্ট্রপতি পদে সর্বশেষ ভোট হয়েছিল ১৯৯১ সালে। এরপর মাঝে সাতজন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়, ক্ষমতাসীন দলের একক প্রার্থী হিসেবে। বিরোধী দল কোনো প্রার্থী দেয়নি। ফলে এবার ৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে ভোট গ্রহণ হতে যাচ্ছে।

এই নির্বাচনে ভোটার হচ্ছেন সংসদ সদস্যরা। বর্তমান সংসদে বিএনপির দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। দলটির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জয় অনেকটাই নিশ্চিত। অন্যদিকে জামায়াত জোটের সংসদ সদস্য ৯০ জন।

ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের বলেছেন, বৃহস্পতিবার (১৯ আগস্ট) বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের সংসদ কক্ষে এই ভোট গ্রহণ হবে। ৫টার পর ব্যালট গণনা করা হবে। ব্যালটের রং হবে সাদার ওপর কালো প্রিন্ট।

সংরক্ষিত নারীসহ সংসদে ভোট আসন বা সদস্যসংখ্যা ৩৫০। বিএনপির আসলাম চৌধুরীর সংসদ সদস্যপদ বাতিল করেছেন আদালত। ফলে এবারের রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার ৩৪৯ জন সংসদ সদস্য। ভোট গ্রহণ শেষে সংসদ কক্ষেই গণনা করা হবে। পরে সেখানে ফলাফল ঘোষণা করবেন নির্বাচনী কর্তা। পরে গেজেট প্রকাশ করা হবে।

প্রসঙ্গত, সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, সংসদ সদস্যদের দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে ভোট দেওয়ার সুযোগ নেই। কেউ দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে ভোট দিলে তার সংসদ সদস্যপদ শূন্য হবে। ফলে ক্ষমতাসীন বিএনপির দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটির প্রার্থী মির্জা ফখরুল ইসলামের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া নিশ্চিত। তবু দুজন প্রার্থী থাকায় তফসিল অনুযায়ী ২০ আগস্ট ভোট গ্রহণ করা হবে।

সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি দেশের সর্বোচ্চ পদাধিকারী ব্যক্তি এবং সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক। শপথ নেওয়ার পর নতুন রাষ্ট্রপতি আনুষ্ঠানিকভাবে তার সাংবিধানিক দায়িত্ব নেবেন এবং নতুন মেয়াদের জন্য রাষ্ট্রপ্রধান হিসেবে বঙ্গভবনে অবস্থান করবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় খবর

নিত্যপণ্যের দামে বাজারের বাজেট এলোমেলো

Business Times24

রাষ্ট্রপতি পদে ভোট কাল, শপথ শুক্রবার সন্ধ্যায়

Update Time : ০৪:৫২:০৮ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬