বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। স্বাস্থ্যগত কারণ দেখিয়ে মঙ্গলবার (১৮ আগস্ট) তিনি পদত্যাগপত্র জমা দিচ্ছেন বলে পিএসসির জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেম ২০২৪ সালের ৯ অক্টোবর পিএসসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। ড. মুহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার তাঁকে এই পদে নিয়োগ দিয়েছিল।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিলে তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসেন ও কমিশনের ১২ জন সদস্য একযোগে পদত্যাগ করেন। তাঁদের পদত্যাগের পরদিন অধ্যাপক মোবাশ্বের মোনেমকে কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল।

নিজস্ব প্রতিবেদক 






















