০১:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামীর বর্ণাঢ্য আয়োজন

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সিগঞ্জ, বর্ণিল পতাকায় স্বাগত জুলুস

The gallery was not found!

মুন্সিগঞ্জ: পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী মুন্সিগঞ্জ জেলার উদ্যোগে বর্ণাঢ্য স্বাগত র‌্যালি ও জুলুস অনুষ্ঠিত হয়েছে। বিপুলসংখ্যক আশেকে রাসূল এর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এ জুলুসে দরুদ-সালাম, নাতে রাসূল  এবং নবীপ্রেমের স্লোগানে মুখর হয়ে ওঠে মুন্সিগঞ্জ শহরের রাজপথ।

দাওয়াতে ইসলামী মুন্সিগঞ্জ জেলার সভাপতি মো. রাফি আক্তারী-এর সভাপতিত্বে অনুষ্ঠিত স্বাগত র‌্যালি ও জুলুসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাওয়াতে ইসলামী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মুফতি জহিরুল ইসলাম মুজাদ্দেদী আত্তারী। জুলুসে অংশগ্রহণকারীদের হাতে শোভা পায় শত শত পতাকা ও ব্যানার। নাতে রাসূল এর সুমধুর পরিবেশনা এবং দরুদ-সালামের ধ্বনিতে পুরো আয়োজনজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর ও আধ্যাত্মিক পরিবেশ।

প্রধান অতিথির বক্তব্যে মুফতি জহিরুল ইসলাম মুজাদ্দেদী আত্তারী বলেন, প্রিয় নবী হযরত মুহাম্মদ এর পবিত্র শুভাগমন সমগ্র মানবজাতির জন্য মহান আল্লাহ তাআলার অসীম রহমত। তাঁর পবিত্র জীবনাদর্শ, সুন্নাত ও উত্তম আখলাক অনুসরণের মাধ্যমে ব্যক্তি, পরিবার ও সমাজকে সুন্দরভাবে গড়ে তোলা সম্ভব। তিনি আরও বলেন, ঈদে মিলাদুন্নবী এর আনন্দ প্রকাশের পাশাপাশি প্রিয় নবী এর শিক্ষা ও আদর্শ নিজেদের জীবনে বাস্তবায়ন করতে হবে। নবীপ্রেমকে শুধু আবেগের মধ্যে সীমাবদ্ধ না রেখে সুন্নাত অনুসরণ এবং মানবতার কল্যাণে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ

স্বাগত র‌্যালি ও জুলুসটি মুন্সিগঞ্জ শহরের পশ্চিম দেওভোগ মাদ্রাসাতুল মদিনা থেকে শুরু হয়ে পুলিশ সুপার অফিস, কাচারি চত্বর, সুপার মার্কেট ও প্রেসক্লাব হয়ে পুনরায় মাদ্রাসাতুল মদিনায় গিয়ে শেষ হয়। এতে দাওয়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, আলেম-ওলামা, ইমাম-মুয়াজ্জিন, মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। জুলুস চলাকালে অংশগ্রহণকারীদের হাতে থাকা অসংখ্য পতাকা ও ব্যানারে পুরো আয়োজনটি বর্ণিল রূপ ধারণ করে। দরুদ-সালাম, নাতে রাসূল ও নবীপ্রেমের স্লোগানে মুখর হয়ে ওঠে আশপাশের এলাকা। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত এ স্বাগত র‌্যালি ও জুলুসের মাধ্যমে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নবীপ্রেম ও আনন্দের বার্তা ছড়িয়ে দেওয়ার কথা জানান আয়োজকরা।পরে দেশ, জাতি, মুসলিম উম্মাহ এবং সমগ্র বিশ্বের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়। মুনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় খবর

নিত্যপণ্যের দামে বাজারের বাজেট এলোমেলো

Business Times24

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামীর বর্ণাঢ্য আয়োজন

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সিগঞ্জ, বর্ণিল পতাকায় স্বাগত জুলুস

Update Time : ০৪:৪৪:৩২ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬