১২:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
সঠিক সময়ে বিমাদাবি পরিশোধই কর্ণফুলী ইন্স্যুরেন্সের মূল চালিকাশক্তি: চেয়ারম্যান

কর্ণফুলী ইন্স্যুরেন্সের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত।

ছবি: সংগৃহীত

The gallery was not found!

কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসি’র ‘অর্ধ-বার্ষিক সম্মেলন-২০২৬’ সম্প্রতি কোম্পানির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ (পাভেল), মুখ্য নির্বাহী কর্মকর্তা এ.এন.এম. ফজলুল করিম মুন্সী, চিফ কনসালটেন্ট মো. মোছলেহ উদ্দিন, চিফ কো-অর্ডিনেটর মো. জাহিদ আনোয়ার খান, বিভিন্ন শাখার প্রধান এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।

প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ বলেন, “বিগত ৪০ বছর ধরে কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসি সঠিকভাবে ও যথাসময়ে বিমাদাবি নিষ্পত্তি করে আসছে। ফলে বিমাগ্রহীতাদের কাছে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে প্রতিষ্ঠানটি।”

তিনি বলেন, “সঠিক বিমাদাবি পরিশোধই কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসি’র মূল চালিকাশক্তি।”

সম্মেলনে কোম্পানির ব্যবসায়িক কার্যক্রমের অগ্রগতি, বিমাদাবি নিষ্পত্তি, গ্রাহকসেবার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় কর্মকর্তারা কোম্পানির ব্যবসা সম্প্রসারণ, নতুন গ্রাহক তৈরি এবং বিদ্যমান গ্রাহকদের আরও উন্নত সেবা দেওয়ার বিষয়ে বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন। সম্মেলনে প্রতিষ্ঠানের চলমান কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি আগামী দিনের ব্যবসায়িক লক্ষ্য অর্জনে কর্মকর্তা-কর্মচারীদের আরও দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় খবর

নিত্যপণ্যের দামে বাজারের বাজেট এলোমেলো

Business Times24

সঠিক সময়ে বিমাদাবি পরিশোধই কর্ণফুলী ইন্স্যুরেন্সের মূল চালিকাশক্তি: চেয়ারম্যান

কর্ণফুলী ইন্স্যুরেন্সের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত।

Update Time : ০৭:২৬:১৩ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬