০৭:২৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

কুড়িগ্রাম সীমান্তে ১২ জনের পুশইন ঠেকালো বিজিবি ও স্থানীয়রা

The gallery was not found!

কুড়িগ্রামের রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের গয়টাপাড়া ও ভন্দুর চর সীমান্তে দিয়ে দুই শিশু ও নারীসহ ৯ জনকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করে‌ছে ভারতীয় সীমান্তরক্ষী বা‌হিনী (বিএস‌এফ)। এসময় বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধে সীমান্তের শুন্যরেখায় অবস্থান করছেন তারা।

রবিবার (১৪ জুন) সকাল ৬টা ৪০ মিনিটের দিকে ভারতের ঝালুর চর বিএসএফ ক্যাম্প থেকে তাদের সীমান্তে নিয়ে আসা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, পুশ ইনের জন্য আনা ওই ৯ জন বর্তমানে ভারতীয় ভূখণ্ডের প্রায় ৫০ গজ ভেতরে অবস্থান করছেন। তাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। বিষয়টি সীমান্ত এলাকার বা‌সিন্দা‌দের মা‌ঝে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দেয়।

এদি‌কে, খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গয়টাপাড়া বিওপির ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকায় সতর্ক অবস্থান গ্রহণ করেন। একই সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীও সম্ভাব্য পুশ ইন প্রতিরোধে বিজিবির সঙ্গে সমন্বয় করে নজরদারি জোরদার করেছেন।

স্থানীয় ইউপি সদস‌্য সোনা মিয়া ব‌লেন, সাম্প্রতিক সময়ে সীমান্ত দিয়ে অবৈধভাবে লোকজনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা নিয়ে উদ্বেগ রয়েছে। তাই গয়টাপাড়া সীমান্তে যে কোনো ধরনের পুশ ইন ঠেকাতে তারা সতর্ক অবস্থানে রয়েছেন।

বি‌জি‌বি সূত্র জানায়, বিজিবি সদস্যরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে কাউকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।

গয়টাপাড়া বিওপির ক্যাম্পের হাবিলদার মাসুদ রানা বিষয়‌টি নিশ্চিত করেছেন। তি‌নি ব‌লেন, যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সীমান্ত এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় খবর
Business Times24

কুড়িগ্রাম সীমান্তে ১২ জনের পুশইন ঠেকালো বিজিবি ও স্থানীয়রা

Update Time : ১২:০৯:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬