০৮:০৪ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

ক্ষতিপূরণ ছাড়া যুদ্ধ থামবে না: ইরানের হুঁশিয়ারি

The gallery was not found!

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সিনিয়র সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই বলেছেন, ইরান তার ক্ষয়ক্ষতির পূর্ণ ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত এই যুদ্ধ অব্যাহত থাকবে।

মঙ্গলবার (২৪) মার্চ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

স্থানীয় সময় সোমবার (২৩ মার্চ) টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে রেজাই আরো বলেন, ‘সব অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও তেহরানের অভ্যন্তরীণ বিষয়ে মার্কিন হস্তক্ষেপ বন্ধে আইনগত বাধ্যতামূলক আন্তর্জাতিক নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত’ ইরান লড়াই চালিয়ে যাবে।

রেজাই বলেন, “আমরা দেখছি আমাদের সশস্ত্র বাহিনী খুব শক্তির সঙ্গে তাদের অভিযান ও কার্যক্রম পরিচালনা করছে। নতুন নেতা নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব কাঠামোটি খুব দৃঢ়ভাবে তার নিয়ন্ত্রণে এসেছে।”

এই উপদেষ্টা দাবি করেন, “যুদ্ধ মূলত এক সপ্তাহ আগেই শেষ হয়ে গিয়েছিল’ এবং যুক্তরাষ্ট্র যুদ্ধ থামাতে ও যুদ্ধবিরতি কার্যকর করতে প্রস্তুত ছিল। কিন্তু ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ‘যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য চাপ দিয়েছিলেন।”

রেজাই আরো দাবি করেন, যুদ্ধের ১৫তম দিন পার হওয়ার পর ‘‘যুক্তরাষ্ট্র স্পষ্টভাবে বুঝতে পেরেছে যে, এই যুদ্ধে তাদের জয়ের কোনো পথ নেই।”

এর আগে সোমবার পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে জানান, ইরানি জনগণ ‘আগ্রাসনকারীদের’ জন্য ‘সম্পূর্ণ এবং অনুশোচনামূলক শাস্তি’ দাবি করছে।

ইরানের ডেপুটি পার্লামেন্ট স্পিকার আলী নিকজাদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইরানের আলোচনা করা উচিত নয়, কারণ ট্রাম্প নিজেকে একজন ‘মিথ্যাবাদী এবং সম্মানহীন’ ব্যক্তি হিসেবে প্রমাণ করেছেন।

যুদ্ধ বন্ধের নতুন আলোচনার পরস্পরবিরোধী খবরের মধ্যেই ইরানের পার্লামেন্ট স্পিকার এই মন্তব্য করলেন। ইরানি বার্তা সংস্থা ফারস নিউজের বরাত দিয়ে কাতারের সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় খবর
Business Times24

ক্ষতিপূরণ ছাড়া যুদ্ধ থামবে না: ইরানের হুঁশিয়ারি

Update Time : ০২:০০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬