০৮:১৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

খামেনির জানাজা স্থগিত

The gallery was not found!

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। ইরানের তাসনিম সংবাদ সংস্থা বুধবার এ তথ্য জানিয়েছে।

বুধবার রাতে তেহরানে খামেনির জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

সংবাদ সংস্থাটি তেহরান প্রদেশের ইসলামিক প্রচার সমন্বয় কাউন্সিলের একটি বিবৃতি প্রকাশ করে। সেখানে বলা হয়েছে, “মানুষের অত্যধিক আগ্রহের কারণে অবকাঠামো সম্প্রসারণে সময় দেওয়ার জন্য জানাজা বিলম্বিত করা হয়েছে।”

বিবৃতিতে বলা হয়েছে, “শহীদ ধর্মীয় নেতা এবং আমাদের মহান ইমামের পবিত্র দেহের বিদায়ের জন্য তেহরানের গ্র্যান্ড মসজিদ আজ রাত থেকে আমাদের প্রিয় জনগণকে আতিথেয়তা দেওয়ার কথা ছিল, কিন্তু এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য দেশজুড়ে জনসাধারণের ব্যাপক আগ্রহ এবং বিশাল উপস্থিতির জন্য প্রয়োজনীয় অবকাঠামো সরবরাহের প্রয়োজনীয়তার কারণে, অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে।”

উপযুক্ত সময়ে জানাজা অনুষ্ঠিত হবে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।

তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ১২১ ড্রোন ভূপাতিত করেছে আমিরাত

সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, তারা তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ১২১টি ড্রোন ভূপাতিত করেছে।

আলজাজিরা লিখেছে, আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।

তবে আটটি ড্রোন তাদের দেশের ভেতরে এসে আঘাত করেছে বলেও জানিয়েছে তারা।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

‘এভাবেই মানবতার বড় বিপর্যয়গুলো শুরু হয়’: ইরান যুদ্ধ প্রসঙ্গে স্পেনের প্রধানমন্ত্রী

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার তীব্র সমালোচনা করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। বর্তমান পরিস্থিতিকে অত্যন্ত উদ্বেগজনক আখ্যা দিয়ে তিনি মন্তব্য করেছেন, “এভাবেই মানবতার বড় বিপর্যয়গুলো শুরু হয়।”

বুধবার (৪ মার্চ) সানচেজ বলেন, তার সরকারের অবস্থান ‘যুদ্ধের বিরুদ্ধে’। তিনি আরো বলেন, স্পেনের সাধারণ মানুষ কোনোভাবেই এই ধ্বংসাত্মক পরিস্থিতি সমর্থন করে না।

২০০৩ সালের ইরাক আক্রমণের উদাহরণ টেনে তিনি সতর্ক করে বলেন, সেই যুদ্ধ বিশ্বকে আরও অনিরাপদ করে তুলেছিল। সানচেজের মতে, ইরানের বিরুদ্ধে যুদ্ধ কোনোভাবেই একটি ন্যায়সঙ্গত আন্তর্জাতিক ব্যবস্থা, স্বাস্থ্যকর পরিবেশ কিংবা সাধারণ মানুষের উন্নত জীবন নিশ্চিত করবে না।

বিশ্বনেতাদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে সানচেজ বলেন, “সরকারগুলোর উচিত নয় কোটি কোটি মানুষের ভাগ্য নিয়ে মরণখেলায় মেতে ওঠা।” তিনি মনে করেন, বর্তমান সংকট নিরসনে কূটনীতির কোনো বিকল্প নেই।

এদিকে, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে স্পেনের ঘাঁটি ব্যবহারের অনুমতি না দেওয়ায় চটেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্পেন এই প্রস্তাবে সরাসরি ‘না’ বলে দেওয়ায় ট্রাম্প দেশটির সঙ্গে সব ধরনের বাণিজ্য সম্পর্ক ছিন্ন করার হুমকি দিয়েছেন।

খামেনির যেকোনো উত্তরসূরিকে ‘নির্মূল’ করা হবে: ইসরায়েল

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির স্থলাভিষিক্ত হওয়ার জন্য মনোনীত যেকোনো ইরানি নেতাকে হত্যা করার চেষ্টা করবে ইসরায়েলি সামরিক বাহিনী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় খবর
Business Times24

খামেনির জানাজা স্থগিত

Update Time : ০৮:১০:৫৯ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬