১২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

তুরাগ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার

The gallery was not found!

নিখোঁজের একদিন পর তুরাগ নদী থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে নৌ-পুলিশের কন্ট্রোল রুমে দায়িত্বরত কনস্টেবল মো. রাকিব এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, জাতীয় জরুরি নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে টঙ্গী বন্দর ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরি আলোচনায় আসেন ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও প্রকাশের মাধ্যমে।

উদ্ধার মরদেহের সঙ্গে থাকা মোবাইল ফোন ও হাতঘড়ি দেখে তার পরিচয় শনাক্ত করা হয় বলে জানিয়েছে নৌ-পুলিশ।

ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নৌ-পুলিশ জানায়, প্রাথমিকভবে তিনি পানিতে ডুবে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পরেই সঠিক কারণ জানা যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় খবর

জনতা ইন্স্যুরেন্সের আর্থিক অগ্রযাত্রা, নয় মাসে আয় বেড়ে ১.৩৬ টাকা

Business Times24

তুরাগ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার

Update Time : ১০:৪২:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬